ক্রেমলিনে ড্রোন হামলা চালিয়ে পুতিনকে হত্যার চেষ্টার অভিযোগ! ইউক্রেনকে চরম হুঁশিয়ারি রাশিয়ার
ইউক্রেন ড্রোন দিয়ে ক্রেমলিনে আক্রমণ চালিয়ে প্রেসিডেন্ট পুতিনকে হত্যার চেষ্টা করেছে এদিন এমনই বিস্ফোরক অভিযোগ করল রাশিয়া। বিষয়টিকে সন্ত্রাসবাদের সঙ্গে তুলনা করে পাল্টা জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে বলেও জানিয়েছে রাশিয়া।
রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে বলা হয়েছে, এই হামলায় ইউক্রেন দুটি ড্রোন ব্যবহার করেছে। দুটি ড্রোনই রাশিয়ার সেনাবাহিনী নিষ্ক্রিয় করেছে। পাশাপাশি রাশিয়ার তরফে বলা হয়েছে পুতিন অক্ষত রয়েছেন। এই হামলায় ক্রেমলিনের বিল্ডিংয়ের কোনও ক্ষতি হয়নি বলেও জানিয়েছে রাশিয়া।

ক্রেমলিন ইউক্রেনের এই কাজকে পরিকল্পিত সন্ত্রাসবাদী হামলা হিসেবে অভিহিত করেছে। রাশিয়া বলেছে, বিজয় দিবসের সময় ৯ মে প্যারেডের আগে প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হয়েছে। রাশিয়ার তরফে জানানো হয়েছে, হামলার পরেও প্রেসিডেন্ট পুতিন সরকারি অনুষ্ঠানের সূচি অপরিবর্তিত রেখেছেন।
ক্রেমলিন জানিয়েছে প্রেসিডেন্ট মস্কোর বাইরে নভোওগারিওভোতে সরকারি কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। রাশিয়ার তরফে ইউক্রেনকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে তারা যেখানে কিংবা যখন উপযুক্ত মনে করবে তখন এর প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এব্যাপারে উল্লেখ করা প্রয়োজন গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর একাধিকবার হামলার চেষ্টার অভিযোগ করেছিল ইউক্রেন। কিয়েভ সেই সময় রাশিয়াকে হুঁশিয়ারি দিয়েছিল।
-
মোদীর আগমনের আগেই জনসমুদ্র ব্রিগেডে! মঞ্চ থেকে মমতাকে তোপ নিশীথ প্রামাণিকের, কী বললেন? -
এলপিজি নিয়ে অযথা আতঙ্ক ছড়ালেই কড়া ব্যবস্থা! 'কোভিডের মতোই কাটিয়ে উঠব এই দুঃসময়', বললেন প্রধানমন্ত্রী মোদী -
তেল ইস্যুতে আমেরিকাকে তোপ ইরানের! 'ট্রাম্প এখন ভিক্ষা চাইছেন', ভারতের প্রসঙ্গ টেনে কটাক্ষ, বার্তা ইউরোপকেও -
বড় পদক্ষেপ! ভারতের তৈরি বুলেট ট্রেন, কবে শুরু হবে টিকিট বুকিং? জানুন বিস্তারিত -
উত্তরবঙ্গে বজ্রসহ বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গে আপাতত শুকনো আবহাওয়া, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
প্রশ্নের বিনিময়ে ঘুষ মামলা, মহুয়া মৈত্রকে ঘিরে আইনি লড়াইয়ে দিল্লি হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের -
গ্যাস সঙ্কটে বিপর্যস্ত জনজীবন, থমকে মাছ ধরার ট্রলার, সংসদ চত্বরে প্রতিবাদ তৃণমূলের -
ব্রিগেড থেকে বড় ঘোষণা! ১৮,৮৬০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস, কী বললেন মোদী? -
ব্রিগেডে মোদীর সভা ঘিরে ট্র্যাফিক নিয়ন্ত্রণ, শনিবার কলকাতার একাধিক রাস্তায় বিশেষ বিধিনিষেধ -
বসন্তে ঝড় বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গেও সতর্কতা -
ব্রিগেডে মোদীর সভায় ১ লক্ষ কর্মীর জন্য বিশেষ খাবারের আয়োজন -
দোরগোড়ায় পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট! এই সময়ের মধ্যেই নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা, কয় দফায় ভোট? জানুন বিস্তারিত












Click it and Unblock the Notifications