বেলারুশে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ‘ওরেশনিক' ক্ষেপণাস্ত্র মোতায়েনের ভিডিও প্রকাশ করল রাশিয়া
ইউরোপের নিরাপত্তা মানচিত্রে নতুন করে আতঙ্কের ছায়া ফেলল মস্কো। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অতিদ্রুতগতির 'ওরেশনিক' ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মোতায়েনের ভিডিও প্রকাশ করল রাশিয়া। সম্প্রতি প্রকাশিত ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ঘনিষ্ঠ মিত্র বেলারুশের মাটিতে ইতিমধ্যেই এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় দায়িত্বে যুক্ত হয়েছে যার ফলে যুদ্ধ পরিস্থিতিতে ইউরোপ জুড়ে আঘাত হানার ক্ষমতা আরও বাড়ল রুশ বাহিনীর।
জানাগেছে এই প্রথমবার প্রতিরক্ষা মন্ত্রক প্রকাশ্যে 'ওরেশনিক' রোড মোবাইল ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ছবি ও ভিডিও সামনে আনল। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, শব্দের গতির দশ গুণেরও বেশি বেগে ছুটে চলা এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কার্যত 'অপ্রতিরোধ্য' যা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেও আটকানো প্রায় অসম্ভব।
বেলারুশ প্রজাতন্ত্রে আয়োজন করা হয় এক আনুষ্ঠানিক সামরিক অনুষ্ঠানের।

সেখানে 'ওরেশনিক' সজ্জিত ইউনিটকে যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়। সামরিক রীতির শেষে স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় তাদের সক্রিয় পরিষেবা।
মস্কোর দাবি অনুযায়ী, বেলারুশে মোতায়েন এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইতিমধ্যেই কার্যকর অবস্থায় রয়েছে। ইউক্রেন ও ন্যাটো সদস্য পোল্যান্ড, লিথুয়ানিয়া ও লাটভিয়ার সঙ্গে সীমান্ত ভাগ করে নেওয়া এই দেশ থেকে ইউরোপের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে রাশিয়ার সময় আরও কম লাগবে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পূর্ব পশ্চিম উত্তেজনার আবহে এই পদক্ষেপকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
পাশাপাশি পশ্চিমি প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের মত, ন্যাটো দেশগুলিকে ইউক্রেনকে আরও শক্তিশালী অস্ত্র সরবরাহ থেকে বিরত রাখতেই পারমাণবিক হুমকির উপর ক্রমশ বেশি নির্ভর করছে ক্রেমলিন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন গবেষক জেফ্রি লুইস ও ডেকার ইভেলেথ জানান, প্রকাশিত ভিডিও ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে তাঁরা বেলারুশের পরিত্যক্ত ক্রিচেভ ৬ বিমানঘাঁটিকেই 'ওরেশনিক' এর সম্ভাব্য ঘাঁটি হিসেবে চিহ্নিত করেছেন।
যদিও ভিডিওতে সরাসরি অবস্থান জানানো হয়নি, তবে তাতে দেখা যায় চলমান লঞ্চার, বিশেষায়িত সেনা ও ছদ্মবেশে ঢাকা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। হালকা তুষারপাতের মধ্যে এক শীর্ষ রুশ অফিসার সেনাদের জানিয়ে দেন নিয়মিত মহড়া ও নজরদারির মাধ্যমে এই ইউনিট সম্পূর্ণ যুদ্ধপ্রস্তুত।
উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালের নভেম্বরে ইউক্রেনে প্রচলিত ওয়ারহেড লাগানো 'ওরেশনিক' ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল রাশিয়া। পুতিনের বক্তব্য অনুযায়ী, প্রচলিত বিস্ফোরক থাকলেও এই ক্ষেপণাস্ত্রের ধ্বংসক্ষমতা প্রায় পারমাণবিক অস্ত্রের সমান। সর্বোচ্চ ৫,৫০০ কিলোমিটার পাল্লার কারণে ইউরোপের বিস্তীর্ণ অংশই এর আওতায় পড়ে।
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছেন, তাঁর দেশে এক ডজনের বেশি 'ওরেশনিক' মোতায়েন করা হবে না। তবে পশ্চিমি শক্তিগুলির 'আগ্রাসী মনোভাব' এর কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তাঁর প্রতিরক্ষামন্ত্রী।
যদিও ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে প্রবেশের জন্য রুশ বাহিনীকে বেলারুশের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল, এখনও পর্যন্ত সরাসরি যুদ্ধে বেলারুশি সেনা নামায়নি মিনস্ক। বিশ্লেষকদের মতে, 'ওরেশনিক' মোতায়েনের এই ঘোষণা শুধু সামরিক শক্তি প্রদর্শন নয় বরং ইউরোপীয় রাজনীতিতে এক স্পষ্ট কৌশলগত বার্তা, যার প্রভাব আগামী দিনে আরও গভীর হতে পারে।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications