অর্ডার বাতিল, অন্যকে ফোন বিক্রি, গ্রাহকের সঙ্গে প্রতারণা করে ধৃত অ্যামাজন ডেলিভারি বয়
গ্রাহকের সঙ্গে প্রতারণা করে ধৃত অ্যামাজন ডেলিভারি বয়
মোবাইল ফোন ডেলিভারি করার বদলে তা নিজের কাছে রেখে দেওয়ার অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার এক যুবক। জানা গিয়েছে, গ্রাহক অ্যামাজন ই–কমার্স থেকে মোবাইল ফোন কেনেন। কিন্তু ডেলিভারি করতে আসা যুবক গ্রাহককে জানান যে তাঁর অর্ডার বাতিল করে দেওয়া হয়েছে এবং নিজের কাছে ওই ফোনটি রেখে দেয়।

ওই মোবাইল ফোনটি পুলিশ অন্য একজনের কাছ থেকে উদ্ধার করে যাকে ওই যুবক টাকার বদলে বিক্রি করে। অ্যামাজনে কর্মরত ওই যুবকের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে সোমবারই অভিযোগ জানানো হয়। অভিযোগকারী জানিয়েছেন যে ১ অক্টোবর ওই ডেলিভারি বয় কিদওয়াই নগরে তাঁর বাড়িতে আসে অ্যামাজন থেকে অর্ডার দেওয়া মোবাইল ফোন দিতে। কিন্তু ওই যুবক গ্রাহককে জানান যে তাঁর অর্ডার বাতিল হয়ে গিয়েছে এবং তিনি খুব শীঘ্রই তাঁর টাকা ফেরত পেয়ে যাবেন। কিন্তু গ্রাহক যখন অ্যামাজন সাইটে যান, দেখেন যে তাঁর ফোন ডেলিভার হয়ে গিয়েছে। গ্রাহক যখন আমাজনে তাঁর টাকা ফেরতের জন্য যোগাযোগ করেন তখন ওই ই–সাইট থেকে তাঁকে বলা হয় যে তাঁর ফোনের ডেলিভারি হয়ে গিয়েছে।
আইপিসি ৪২০ ধারায় অভিযোগ দায়ের করা হয়। ধৃত যুবকের নাম মনোজ এবং সে দিল্লির কীর্তি নগরের বাসিন্দা। ধৃত যুবক জানিয়েছে যে তার অর্থের প্রয়োজন ছিল তাই সে মোবাইল ফোন চুরি করে তা বিক্রি করে দেয়।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications