G7 Summit in Japan: ইউক্রেনের উপর হামলা অযৌক্তিক! রাশিয়ার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
G7 Summit in Japan: আজ শনিবার জাপানের হিরোশিমাতে শুরু হল জি-৭ বৈঠক। যেখানে ভারত সহ বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রনেতারা যোগ দিয়েছেন। এমনকি রাশিয়ার উপর চাপ বাড়াতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকেও এই মঞ্চে নিয়ে আসছেন।
যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রায় একবছরের বেশি সময় ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। লাগাতার ইউক্রেনের উপর আঘাত হানছেন পুতিন। এই অবস্থায় জি-৭ এর মঞ্চে রাশিয়ার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত। ইতিমধ্যে জি-৭ মঞ্চের তরফে একটি যৌথ বার্তা দেওয়া হয়েছে।

আর তাতে ইউক্রেনের উপর রাশিয়ারত আক্রমণের তীব্র ভাষায় নিন্দা জানানো হয়েছে। শুধু তাই নয়, অবৈধ, অযৌক্তিক ভাবে ইউক্রেনের উপর রাশিয়া হামলা চালাচ্ছে বলেও বার্তা জি দেশের মধ্যে থাকা দেশগুলির। এমনকি যুদ্ধের উস্কানি একতরফা ভাবে রাশিয়া দিচ্ছে।
শুধু তাই নয়, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে সবরকম ভাবে সাহায্যের কথাও বলা হয়েছে। যতদিন যুদ্ধ চলবে ততদিন ইউক্রেনকে পরিস্থিতি মোকাবিলায় সবরক, সাহায্যের কথাও বলা হয়েছে জি-৭ এর বার্তায়। আমেরিকা সহ যৌথ দেশগুলির এহেন বার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
#WATCH जापान: प्रधानमंत्री नरेंद्र मोदी ने हिरोशिमा में अमेरिका के राष्ट्रपति जो बाइडेन से मुलाकात की। #G7Summit pic.twitter.com/pZB43z1UMJ
— ANI_HindiNews (@AHindinews) May 20, 2023
পাশাপাশি গোটা বিশ্বে পারমাণবিক নিরস্ত্রীকরণ করতেও জি-৭ এর মধ্যে থাকা দেশগুলি একযোগে কাজ করবে বলেও কার্যত সঙ্কল্প নিয়েছে। অন্যদিকে ওই বৈঠকে যোগ দিতে ইতিমমধ্যে জাপান উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক সহ একাধিক রাষ্ট্রনেতা। বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে ওই বৈঠকের একটি ভিডিও সামনে এসেছে। যেখানে বিশ্বের তাবড় তাবড় নেতদের সামনে নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরতে দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে।
একেবারে পিছন থেকে মোদীকে ডাকতে দেখা যাচ্ছে। আর এরপরেই মোদী নিজের চেয়ার থেকে উঠে পড়েন। এবং একে অপরকে জড়িয়ে ধরেন। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং মোদীর একটি ভিডিও সামনে এসেছে। যেখানে একই ভাবে একে অপরকে জড়িতে ধরতে দেখা গিয়েছে।
"At our meeting today in Hiroshima, we, the Leaders of the G7, reaffirmed our commitment to stand together against Russia's illegal, unjustifiable, and unprovoked war of aggression against Ukraine. We condemn, in the strongest terms, Russia’s manifest violation of the Charter of… pic.twitter.com/I44mHfSiMx
— ANI (@ANI) May 20, 2023
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকের সঙ্গেও দেখা করলেন প্রধানমন্ত্রী মোদী। রাশিয়া এবং ইওউক্রেন যুদ্ধের মধ্যে একাধিকবার ফোনালাপ হলেও দেখা হয়নি। তবে জাপানের হিরোশিমাতে এই প্রথম দুজনের সাক্ষাত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও দুজনের মধ্যে কি কথা হয়েছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।
-
পশ্চিম এশিয়ায় সংঘাতপূর্ণ পরিস্থিতি, কীভাবে মোকাবিলা? পর্যালোচনা বৈঠক করলেন প্রধানমন্ত্রী মোদী -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
বিশ্বজুড়ে অস্থিরতা! পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আজ লোকসভায় বক্তব্য মোদীর, নজর সংসদে -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে












Click it and Unblock the Notifications