মোদীর বিরুদ্ধে সম্মুখ সমরে গোহারা ইমরান, ভারতকে আক্রমণ শানাতেই ‘টাইম-আউট’
ভারতকে আক্রমণ করতে গিয়ে খেই হারিয়ে ফেললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জাতিসংঘে তাঁর জন্য নির্ধারিত সময়ের থেকেও দ্বিগুন সময় নিয়ে নিলেন শুধু প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে।
জাতিসংঘের সাধারণ সভায় যখন ভারতের প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বিশ্বশান্তির বাণী দিয়েছেন, ঘুরিয়ে ইমরানকে যুদ্ধে এড়িয়ে শান্তির পথে আসার প্রস্তাব দিয়েছেন, তখন ভারতকে আক্রমণ করতে গিয়ে খেই হারিয়ে ফেললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জাতিসংঘে তাঁর জন্য নির্ধারিত সময়ের থেকেও দ্বিগুন সময় নিয়ে নিলেন শুধু প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে।

রাষ্ট্রসংঘের অধিবেশেন এক একজন রাষ্ট্রপ্রধানের জন্য নির্ধারিত ছিল ১৫ মিনিট সময়ে। সেখানে নরেন্দ্র মোদী বক্তব্য রেখেছেন ১৭ মিনিট। সরাসরি পাকিস্তানকে টার্গেট করেননি। শুধু ভারত বিশ্বের কাছে দৃষ্টান্তমূলক কী কী উপস্থাপন করেছে তার ব্যাখ্যা দিয়ে তিনি শান্তির বার্তা দিয়েছেন। যুদ্ধ নয় ভারত বুদ্ধ দিয়েছেন- এই বার্তায় তিনি নাম না করে পাকিস্তানকে সবক শিখিয়েছেন।
আর ইমরান খান জাতিসংঘের সাধারণ অধিবেশনে বলতে উঠে ইমরান খান ভারতকেই দুষে গেলেন। তিনি মঞ্চ পেয়ে ভারতকেই নিশানা করলেন। কাশ্মীরিরা কত সমস্যায় আছে তা জানাতে তিবি কংগ্রেসকে 'কোট' করলেন। আরএসএসকে বিঁধতে গিয়েও তিনি কংগ্রেসকে কোট করলেন।
বিজেপিকে বিঁধতে গিয়ে তিনি কাটিয়ে দেন নির্ধারিত সময়ের অনেক বেশি। যেখানে মাত্র ১৫ মিনিট বলার জন্য নির্ধারিত ছিল, সেখানে তিনি ৩০ মিনিট বক্তব্য রাখলেন। জাতিসংঘের সাধারণ নিয়মটাই লঙ্ঘন করে তিনি বিশ্বের দরবারে মর্যাদা খোয়ালেন। শুধু ভারতকে দুষতে গিয়েই খেই হারিয়ে ফেললেন ইমরান।
ইমরান যখন ভারতকে নিয়েই পড়ে রয়েছেন, মোদী তখন বলেন, সন্ত্রাসবাদ মানবতা বিরোধী। সেই সন্ত্রাসবাদ রুখবে ভারত। বিশ্বের চেহারা আজ বদলে যাচ্ছে। একবিংশ শতাব্দীর আধুনিক প্রযুক্তি, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, অর্থনীতি, সুরক্ষা, সংযোগ এবং আন্তর্জাতিক সম্পর্কে ব্যাপক পরিবর্তন আসছে। এমন পরিস্থিতিতে একটি খণ্ডিত বিশ্ব নয়, এক হওয়ার সময় এসেছে।
-
গিরিশ পার্কে উত্তেজনা, মন্ত্রী শশী পাঁজার বাড়ি ঘিরে ইটবৃষ্টি, তৃণমূল বিজেপি তরজা চরমে -
ব্রিগেড থেকে বড় ঘোষণা! ১৮,৮৬০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস, কী বললেন মোদী? -
'এবার আর কেউ তৃণমূলকে বাঁচাতে পারবে না'! সন্দেশখালি, আরজি কর-কাণ্ড তুলে ব্রিগেড থেকে তোপ মোদীর, আর কী বললেন? -
মোদী বিজেপি-প্রচারক হিসেবে বাংলা নিয়ে মিথ্যা বয়ান সাজাচ্ছেন, দাবি তৃণমূলের -
পাঁচ বছর পর ব্রিগেডে প্রধানমন্ত্রী, রাজনীতির কেন্দ্রে ২০২৬ এর রণকৌশল -
অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে তোপ মোদীর, রাজ্যে ক্ষমতায় এলে কোন দুই বিষয়ে জোর? -
রাষ্ট্রপতির সঙ্গেই আদিবাসী ও দেশের সংবিধানকে অসম্মান করেছে তৃণমূল, 'নির্মম সরকার' কটাক্ষে বিঁধে মন্তব্য মোদীর -
এলপিজি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে আলোচনা মোদীর -
ভোটে কড়া নজরদারি কমিশনের, বাড়ছে অবজারভারের সংখ্যা, পুলিশের উপরেও থাকবে আলাদা পর্যবেক্ষণ -
এলপিজি নিয়ে অযথা আতঙ্ক ছড়ালেই কড়া ব্যবস্থা! 'কোভিডের মতোই কাটিয়ে উঠব এই দুঃসময়', বললেন প্রধানমন্ত্রী মোদী -
ব্রিগেডে মোদীর সভা ঘিরে ট্র্যাফিক নিয়ন্ত্রণ, শনিবার কলকাতার একাধিক রাস্তায় বিশেষ বিধিনিষেধ -
ব্রিগেডে মোদীর সভা ঘিরে কড়া নিরাপত্তা, ৩০০০ পুলিশ মোতায়েন, ড্রোন ছাড়াই তৈরি বিশেষ সুরক্ষা বলয়











Click it and Unblock the Notifications