ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আইসিসির
ইউক্রেন যুদ্ধ একদিকে চলছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্কের শেষ নেই। তার মাঝে এবার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক অপরাধ আদালত। ইউক্রেনের ওপর তার পদক্ষেপের কারণে এই পরোয়ানা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।

রাশিয়া ইউক্রেনের যে সমস্ত অঞ্চল দখল করে রয়েছে সেখানে নাগরিকদের ওপরে নানা ধরনের অত্যাচার করার প্রমাণ সামনে এসেছে। যে ঘটনাকে যুদ্ধপরাধের সামিল বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে এই ধরনের ঘটনা মানবতা বিরোধী।
মারিউপোলে আশ্রয়স্থলের ভিতরে থাকা সাধারণ নাগরিকদের ওপরে যেভাবে রাশিয়া এয়ারস্ট্রাইক করে নিরপরাধ মানুষদের হত্যা করেছে সেই ঘটনাকে ধিক্কার জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা কাউন্সিলের সদস্যরাও। যদিও মস্কোর তরফে এই ধরনের ঘটনার কথা বারবার অস্বীকার করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউক্রেনও। সেদেশের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তের প্রশংসা করে পুতিনকে শিশুদের হত্যার দায়ে যুদ্ধপরাধীর তকমা দিয়েছেন। ইউক্রেনের শিশুদের বেঘর করার জন্যও পুতিনকে একহাত নিয়েছেন তিনি।
এদিন শুধু রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নয়, রাশিয়ার শিশু অধিকারের দায়িত্বে থাকা প্রেসিডেন্সিয়াল কমিশনার মারিয়া লভোভার বিরুদ্ধেও একই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ঘটনা হল, রাশিয়া আইসিসি-র সদস্য নয়। ফলে কীভাবে আইসিসি এই পরোয়ানা বলবৎ করবে তা এখনও স্পষ্ট নয়।
যুদ্ধপরাধের মতো যে বিষয়গুলির শাস্তি দেশগুলি দিতে পারে তা সেক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) সমস্যা সমাধানে এগিয়ে আসে। আইসিসি-র তরফে করিম খান বিচার সামলেছেন। তাঁর দল ইউক্রেনে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে এসেছে। তারপরই এদিনের পরোয়ানা জারি করা হয়েছে।
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications