ফ্রান্সে হিংসায় শতাধিক বিক্ষোভকারী আটক, প্রতিবাদে মেয়রের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
ফ্রান্সে হিংসার ঘটনা নিয়ন্ত্রণে আনতে শতাধিক বিক্ষোভকারী আটক করেছে পুলিশ। কিন্তু তাতেও বিক্ষোভ কমল না। গ্রেফতারের প্রতিবাদে মেয়রের বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। অগ্নিসংযোগও করা হয় মেয়রের বাড়িতে। খোদ মেয়র তা অভিযোগ করেছেন।
ফ্রান্সের রাজধানী প্যারিসের এক শহরতলির মেয়র জানিয়েছেন, রবিবার সকালে তাঁর বাড়িতে আক্রমণ চালায় এক দল। দেশে চলমান অস্থিরতার মধ্যে এই ঘটনা তাঁর পরিবারের উপর হত্যার চেষ্টা বলে অভিহিত করেছেন তিনি। মেয়র জানান, রাত দেড়টা পর্যন্ত গত তিন রাতের মতো সিটি হলে ছিলাম, তখন ব্যক্তিরা আমার বাসভবনের উপর হামলা চালায়।

বিক্ষোভকারীরা গাড়ি দিয়ে ধাক্কা দিতে থাকে বাড়িতে। তারপর আমার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনার সময় আমার স্ত্রী এবং আমার দুটি ছোটো শিশু সেখানে ঘুমাচ্ছিল। এর ফলে তাঁদের প্রাণ সংশয়ে পড়েছিল। আমার স্ত্রী এবং সন্তান আহত হয়েছে এই ঘটনায়।
জিনব্রুন বলেন, তাঁর কাছে এই রাতের ভয়াবহতা বর্ণনা করার ভাষা নেই। তাঁদের সাহায্যের জন্য পুলিশ এবং উদ্ধারকারীরা সঠিক সময়ে আসায় আমরা এ যাত্রায় রক্ষা পেয়েছি। এ জন্য পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ। প্রসিকিউটর স্টিফেন হারদুইন এই ঘটনাকে হত্যার চেষ্টার ধারায় ফেলেছেন।

হার্দুইন বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, মেয়র জিনব্রুনের বাড়িতে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করেছিল। বাড়ির বারান্দায় পৌঁছানোর আগেই গাড়িটে থমকে যায় নীচু দেয়ালে ধাক্কা লেগে। মেয়রের স্ত্রী এবং ৫ ও ৭ বছর বয়সী দুই সন্তানকে নিয়ে পিছনের বাগান দিয়ে পালিয়ে যান।
হারদুইন আরও বলেন, ফরেনসিক তদন্তে পুলিশ কোকের বোতলে ফায়ার অ্যাক্সিলারেন্ট খুঁজে পেয়েছে। অপরাধীদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে শীঘ্রই। এখানে উল্লেখ্য, আলজেরিয়ান বংশোদ্ভূত ১৭ বছর বয়সী নাহেল মারজাউকের মৃত্যুর পরে ফ্রান্সে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ে।
এ সপ্তাহের শুরুতে নান্টেরেতে একজন পুলিশ কর্মীর গুলিতে নিহত হন তিনি। শনিবার তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। প্যারিসের শহরতলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। কিন্তু তারপর থেকেই ফ্রান্স বিক্ষোভের আগুনে পুড়ছে। পুলিশ বিক্ষোভ থামাতে শতাধিক বিক্ষোভকারীকে আটক করে।
কিন্তু তাতে হিতে বিপরীত হয়। তাতে ক্ষেভের আগুন আরো ছড়িয়ে পড়ে। যার আঁচ পড়ে মেয়রের বাড়িতেও। মেয়রের স্ত্রী ও দুই শিশু সন্তান কোনোমতে রক্ষা পান সেই আঁচ থেকে। ফ্রান্সজুড়ে মোট ৭০০ জনেরও বেশি লোককে আটক করা হয়েছে। ৪৫ জন পুলিশ অফিসার আহত হয়েছেন, ২৬টি পুলিশ স্টেশন-সহ ৭৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৫৭৭টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications