Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইসলামাবাদ জেলা আদালতের বাইরে বিস্ফোরণ, অন্তত ৯ জন নিহত, আতঙ্কে রাজধানী

দিল্লির পর ফের ইসলামাবাদের জেলা আদালতের বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের রাজধানী। মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া এই বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত বহু মানুষকে তড়িঘড়ি করে শহরের পিআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আদালত চত্বরে ভিড়ের সময়ই এই বিস্ফোরণ ঘটানো হয়। তদন্তকারী সংস্থার সূত্রে খবর, বিস্ফোরকের সাথে জড়িত থাকতে পারে হামলাকারীর গায়ে থাকা বিস্ফোরক ভেস্ট। আদালতের মূল প্রবেশদ্বারের সামনে মানুষের ভিড় বেশি থাকায় ক্ষয়ক্ষতির মাত্রা বেড়েছে বলে মনে করা হচ্ছে।

তবে সোশ্যাল মিডিয়া সূত্রে একাধিক দাবি সামনে এসেছে, কারও মতে গ্যাস সিলিন্ডার থেকেই বিস্ফোরণ, আবার কারও দাবি এটি ছিল পরিকল্পিত আত্মঘাতী বিস্ফোরণ। যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। কিন্তু তদন্তকারীরা তেহরিক ই তালেবান পাকিস্তান বা তাদের সহযোগী গোষ্ঠীর দিকে সন্দেহের আঙুল তুলছেন।

বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে ঘটনাস্থল ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে, চলছে তল্লাশি অভিযান।

ঘটনাটি এমন সময় ঘটলো যখন আগের দিনই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। সেই বিস্ফোরণের তদন্ত নিয়েও যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে দুই দেশেই।

দিল্লি ঘটনার তদন্তে ইতিমধ্যে সন্দেহভাজন ব্যক্তির পরিবারের সদস্যদের জেরা চলছে। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ওই ব্যক্তির মায়ের ডিএনএ পরীক্ষা করা হয়েছে, যাতে মৃতদেহের পরিচয় নিশ্চিত করা যায়।

ভূটানের থিম্পুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "দিল্লি বিস্ফোরণের ষড়যন্ত্রকারীদের ছাড় দেওয়া হবে না। সত্য সামনে আসবেই।"

দুই দেশের দুটি বড় শহরে টানা বিস্ফোরণের ঘটনায় চাপে নিরাপত্তা ব্যবস্থা। আন্তর্জাতিক মহলে উদ্বেগ দক্ষিণ এশিয়ায় কি ফের জঙ্গি তৎপরতা মাথাচাড়া দিচ্ছে?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+