ঠিকানায় বদল মার্কিন প্রেসিডেন্টের, ট্রাম্পের টুইটে নিউইয়র্কের স্থান পেল শুধু হৃদয়ে
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তাঁর স্থায়ী বাসস্থান পরিবর্তন করছেন। তিনি ঘোষণা করেছেন, নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডার পাম বিচে নিজের স্থায়ী বাসস্থান পরিবর্তন করছেন।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তাঁর স্থায়ী বাসস্থান পরিবর্তন করছেন। তিনি ঘোষণা করেছেন, নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডার পাম বিচে নিজের স্থায়ী বাসস্থান পরিবর্তন করছেন। মার্কিন রাষ্ট্রপতি টুইট করেছেন, আমার পরিবার এবং আমি ফ্লোরিডার পাম বিচে আমাদের স্থায়ী আবাস তৈরি করব। নিজের শহরে অত্যন্ত খারাপ আচরণের ফলেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, আমি নিউইয়র্ক এবং নিউইয়র্কের জনগণের প্রতি কৃতজ্ঞ। তাঁদের প্রতি সবসময়ই আমি কৃতজ্ঞ থাকব। আমি প্রতি বছর এ শহরে মিলিয়ন মিলিয়ন ডলার ট্যাক্স প্রদান করেছি। তারপরও রাজনৈতিক নেতারা আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছেন।
দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনেও দাবি করা হয়েছে ট্রাম্প নিউ ইয়র্কের বাসস্থান পরিবর্তন করছেন। ম্যানহাটান থেকে পাম বিচে তাঁর স্থায়ী ঠিকানা হচ্ছে। হোয়াইট হাউসের আধিকারিকরা ট্রাম্পের এই বাসস্থান পরিবর্তন প্রসঙ্গে রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্রকে উদ্ধৃত করে লেখা হয়েছিল মূলত ট্যাক্সের উদ্দেশ্যেই এই বাসস্থান পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়।
ট্রাম্প টুইট করেছেন, এই সিদ্ধান্ত নিতে আমার কষ্ট হয়েছে। তবে শেষপর্যন্ত এটি সংশ্লিষ্ট সকলের পক্ষে সবচেয়ে ভাল হবে বলেই আমার বিশ্বাস। ট্রাম্প টুইটারে আরও লেখেন, নিউইয়র্ক সবসময় আমার হৃদয়ে একটি বিশেষ জায়গা হয়ে থাকবে।
-
এলপিজি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে আলোচনা মোদীর -
মোদীর আগমনের আগেই জনসমুদ্র ব্রিগেডে! মঞ্চ থেকে মমতাকে তোপ নিশীথ প্রামাণিকের, কী বললেন? -
তেল ইস্যুতে আমেরিকাকে তোপ ইরানের! 'ট্রাম্প এখন ভিক্ষা চাইছেন', ভারতের প্রসঙ্গ টেনে কটাক্ষ, বার্তা ইউরোপকেও -
এলপিজি নিয়ে অযথা আতঙ্ক ছড়ালেই কড়া ব্যবস্থা! 'কোভিডের মতোই কাটিয়ে উঠব এই দুঃসময়', বললেন প্রধানমন্ত্রী মোদী -
উত্তরবঙ্গে বজ্রসহ বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গে আপাতত শুকনো আবহাওয়া, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
বড় পদক্ষেপ! ভারতের তৈরি বুলেট ট্রেন, কবে শুরু হবে টিকিট বুকিং? জানুন বিস্তারিত -
প্রশ্নের বিনিময়ে ঘুষ মামলা, মহুয়া মৈত্রকে ঘিরে আইনি লড়াইয়ে দিল্লি হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের -
গ্যাস সঙ্কটে বিপর্যস্ত জনজীবন, থমকে মাছ ধরার ট্রলার, সংসদ চত্বরে প্রতিবাদ তৃণমূলের -
ব্রিগেড থেকে বড় ঘোষণা! ১৮,৮৬০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস, কী বললেন মোদী? -
ব্রিগেডে মোদীর সভা ঘিরে ট্র্যাফিক নিয়ন্ত্রণ, শনিবার কলকাতার একাধিক রাস্তায় বিশেষ বিধিনিষেধ -
বসন্তে ঝড় বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গেও সতর্কতা -
ব্রিগেডে মোদীর সভায় ১ লক্ষ কর্মীর জন্য বিশেষ খাবারের আয়োজন












Click it and Unblock the Notifications