চিনের সঙ্গে বৈঠকে বসছে ভুটান, সীমান্ত নিয়ে ফের ঈশান কোণে সিঁদুরে মেঘ দেখছে ভারত
চিনের সঙ্গে একাধিক জায়গায় সীমান্ত নিয়ে জট রয়েছে ভারতের। তার মধ্যে আবার নতুন করে ইশান কোণে মেঘ দেখা দিয়েছে। ভুটানের সঙ্গে নাকি সীমান্ত জটিলতা মেটাতে বৈঠকে বসছে বেজিং। প্রসঙ্গত উল্লেখ্য সিকিমের কাছে ডোকালায় তিনটি দেশের সীমান্ত ভাগ রয়েছে। ভারত, ভুটান এবং চিন।
ভুটান চিনের সঙ্গে সীমান্ত জটিলতা মেটাতে বৈঠকে বসছে এর অর্থ খুব একটা সুবিধার নয়। ভারতের বন্ধুদেশ ভুটান। সেখানে যেতে পাসপোর্ট লাগে না ভারতীয়দের। শুধু পারমিট হলেই চলে। জীবন ধারনের জন্য ভুটান ভারতের উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল। ভারত থেকে সব চেয়ে েবশি জিনিস আমদানি করে ভুটান।

ভুটানের রাজার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েেছ ভারতের। তারপরেও চিনের সঙ্গে ভুটানের সীমান্ত নিয়ে বৈঠককে খুব একটা সহজ চোখে দেখছে না দিল্লি। কী নিয়ে ভুটান আলোচনা করবে তার উপরে কড়া নজর রেখেছে। গতকাল ভুটানের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে চিনের ভাইস প্রেসিডেন্ট এমনকী চিনের বিদেশমন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়েছে। পর পর দুই দফায় তাঁরা বৈঠক করেছেন।
ভুটানের রাজধানী থিম্ফুতে বসেছিল বৈঠক। বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন ভুটানের বিদেশমন্ত্রী। তিনি জানিয়েছেন ভুটান এবং চিনের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত মজবুত রয়েছে। চিনের বিদেশমন্ত্রী বলেছেন চিন সবসময় ভুটানের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে সম্মান করে। ভুটানের সঙ্গে চিনে ৭৩৪ স্কোয়ার কিলোমিটার সীমান্ত এলাকা নিয়ে বিবাদ রয়েছে রয়েছে। ২০২০ সালে বেজিং ভুটানের সেকতিং ওয়াইল্ডলাইভ স্যাঞ্জুয়ারি নিজেদের বে দাবি করেছিল। এই নিয়ে দুই দেশের মধ্যে একটু তিক্ততা তৈরি হয়েছিল।
সিকিমের কাছে ডোকালায় তিনটি দেশের সীমান্ত রয়েছে। হিমালয়ের সাঙ্গরি লা সেক্টরে ভুটান, ভারত এবং চিন সীমান্ত ভাগ করে নিয়েছে। ডোকালা প্লেটেউসীমান্ত এলাকাটি চিনের দখলে রয়েছে। আর তার সুবিধা নিয়ে ভারতের সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করে চিনা ফৌজ। তাই নিয়ে ডোকালা সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষও হয়েছিল চিনা ফৌজের।
-
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
হরমুজ ইস্যুতে কড়া বার্তা! দাবি না মানলে ইরানের বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি, সময়সীমা ট্রাম্পের -
পশ্চিম এশিয়ার সংঘাতের জের? আরও বাড়তে চলেছে ফ্লাইট ভাড়া! কী ঘোষণা করল কেন্দ্র? জানুন -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
বক্স অফিসে ঝড় 'ধুরন্ধর ২'-এর! তিন দিনেই বিশ্বজুড়ে ৫০০ কোটির গণ্ডি পার, রণবীরের ছবিতে রেকর্ড আয় -
ফের এক বিএলও-র মৃত্যু! অতিরিক্ত কাজের চাপে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ পরিবারের -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত












Click it and Unblock the Notifications