Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০২৫-এ এসেও কি সোজা পাসওয়ার্ড ব্যবহার করছেন? কীভাবে বিপদ বাড়াচ্ছেন জানুন

ডিজিটাল যুগে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে শক্তিশালী পাসওয়ার্ড তৈরির পরামর্শ বরাবরই দিয়েছেন বিশেষজ্ঞরা। তবুও অভ্যাসের দোষে কিংবা খামখেয়ালিপনায় বহু মানুষ এখনও এমন পাসওয়ার্ড ব্যবহার করেন যা সহজে আন্দাজ করা যায়। সম্প্রতি প্রকাশিত এক আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে চলতি বছরে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডগুলির তালিকায় 123456, admin, password এমনকি India@123 পর্যন্ত রয়েছে শীর্ষে।

তথ্যপ্রযুক্তি সংস্থা কমপারিটেক প্রায় ২ বিলিয়ন ক্ষতিগ্রস্ত অনলাইন অ্যাকাউন্টের ডেটা বিশ্লেষণ করে দেখেছে, বহু মানুষই একঘেয়ে ও সহজ নম্বর বা শব্দকেই পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করছেন। গবেষণায় উঠে এসেছে 123456 পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন প্রায় ৭৬ লক্ষ মানুষ। admin পাসওয়ার্ড দেওয়া রয়েছে প্রায় ১৯ লক্ষ অ্যাকাউন্টে। India@123 জায়গা পেয়েছে সবচেয়ে ব্যবহৃত ১০০ পাসওয়ার্ডের তালিকায় ৫৩ নম্বরে।

123456 India 123

সবচেয়ে বেশি ব্যবহৃত ১০টি পাসওয়ার্ড হল 123456, 12345678, 123456789, admin, 1234, Aa123456, 12345, password, 123, 1234567890 ।

গবেষকরা জানিয়েছেন, "মানুষের অলসতা ও অসতর্কতা হ্যাকারদের কাজকে আরও সহজ করে দিচ্ছে। অনেক সময় পাসওয়ার্ড অনুমান করাই যাচ্ছে ইংরেজি বর্ণমালার এ, বি, সি, বা সংখ্যা ১, ২, ৩ এর মতো সহজ।"

এব্যাপারে মাইক্রোসফটের পরামর্শ পাসওয়ার্ড কমপক্ষে ১২ অক্ষরের হওয়া উচিত। বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা ও চিহ্ন সব মিলিয়ে ব্যবহার করতে বলা হয়েছে।

পরিবারের নাম, পোষা প্রাণীর নাম বা নিজের নাম কখনও পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন না।

সম্প্রতি ফ্রান্সের লুভর মিউজিয়ামের মূল নিরাপত্তা ব্যবস্থায় ব্যবহৃত পাসওয়ার্ড ছিল মাত্র LOUVRE যা যেকোনো সাধারণ ব্যক্তি সহজেই অনুমান করতে পারে। ফরাসি সাইবার নিরাপত্তা সংস্থা এ এন এস এস আই জানিয়েছে, এই দুর্বলতার সুযোগ নিয়ে ১৯ অক্টোবরের ৯০০ কোটি টাকার শিল্পকর্ম চুরির ঘটনায় সুবিধা পেয়েছিল দুষ্কৃতীরা।

সহজ পাসওয়ার্ড শুধুমাত্র ব্যক্তিগত অ্যাকাউন্ট নয়, জাতীয় নিরাপত্তা ও সাংস্কৃতিক ঐতিহ্য পর্যন্ত ঝুঁকির মুখে ফেলতে পারে। তাই এখনই সময় পাসওয়ার্ড বদলে নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+