Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সাত বছর বয়স দ্বিতীয় স্ত্রীর, সতীনের বিরোধিতা করায় প্রথম স্ত্রীর নাক কাটল স্বামী

কাবুল, ২১ জানুয়ারি : মহিলাদের উপরে বর্বরতা ও অত্যাচারে আফগানিস্তানের মতো দেশগুলি যে এখনও সবার শীর্ষে রয়েছে তার প্রমাণ ফের পাওয়া গেল। [ঘুমে ব্যাঘাত ঘটানো শাস্তি : ৬ বছরের শিশুর আঙুল ও গোপনাঙ্গ কাটল এক মহিলা]

রেজা গুল (২০) নামে এক যুবতী গৃহবধূ নাক কাটা অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। অভিযোগ, তার স্বামী মহম্মদ খান রাগের বশে রেজার নাক কেটে দিয়েছেন। [বোমার টুকরো মাথায় নিয়েই সিরিয়ায় জন্ম নিল 'মিরাকেল বেবি']

সতীনের বিরোধিতা করায় প্রথম স্ত্রীর নাক কাটল স্বামী

কিন্তু কেন? জানা গিয়েছে, আফগানিস্তানের উত্তর-পশ্চিমের ফারয়াব প্রদেশের বাসিন্দা এই মহম্মদ খান কিছুদিন আগে ইরান থেকে ফেরে। সেইসময়ে সে ঘরে নিয়ে আসে সাত বছর বয়সী একটি মেয়েকে। যাকে কিনা সে দ্বিতীয় স্ত্রী বলে পরিচয় করায়। [সুতো দিয়ে লোহার গারদ কেটে পালাল আসামি!]

তিনি থাকতে দ্বিতীয় স্ত্রীর ঘরে থাকাটা সহ্য করতে পারেননি রেজা গুল। সেই নিয়ে তিনি প্রতিবাদ করলে নিত্যদিন মারধর ও গঞ্জনা সহ্য করতে হচ্ছিল। এরপর অশান্তি চরমে উঠলে পকেটে থাকা ছুরি দিয়ে রেজার নাক কেটে দেয় মহম্মদ খান। এরপরই পালিয়ে যায়। [স্ত্রী ফোন ধরেনি, রাগে বউয়ের নাক কামড়ে গিলে খেল স্বামী!]

ফারয়াব প্রদেশের রাজ্যপাল আহমেদ জাভেদ বেদর জানিয়েছেন, রেজা গুলের নাক কেটেছে তাঁর স্বামী মহম্মদ খানই। তাকে ধরতে স্থানীয় পুলিশ প্রশাসন তৎপর বলেও জানা গিয়েছে। তবে খবর, গ্রেফতারি এড়াতে মহম্মদ খান তালিবান অধ্যুসিত এলাকায় গিয়ে আত্মগোপন করেছে। [৩৬ জন নাবালিকাকে যৌন হেনস্থা করে অবশেষে গ্রেফতার]

অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রেজা গুলের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকেরা জানিয়েছেন, কাটা নাক জোড়া দেওয়ার মতো আধুনিক সরঞ্জাম তাদের কাছে নেই। ফলে হয়ত রেজা গুলকে চিকিৎসার প্রয়োজনে তুরস্কে নিয়ে যাওয়া হবে। [এক ব্যক্তির কান থেকে বেরল ২৬টি আরশোলা]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+