Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তল্লাশিতে এক ব্যক্তির কান থেকে বেরল ২৬টি আরশোলা

লন্ডন, ২৮ অগাস্ট : গণপ্রজাতন্ত্রী চিনে এক ব্যক্তির কান ঘিরে তোলপাড় কাণ্ড। কারণটা প্রথমে ধরা যায়নি। পরে যখন সকলে জানতে পারলেন, হতভম্ব হওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না। কারণ ওই ব্যক্তির কানে বাসা বেঁধেছিল একটি স্ত্রী আরশোলা ও তার ২৫টি ছানাপোনা, অর্থাৎ সবমিলিয়ে সংখ্যাটা ২৬। [বিমানে মদ অ্যালাও নয় শুনে গোটা বোতল সেখানেই সাবাড় মহিলার]

ডেইলি মেল সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, চিনের গুয়াংডং প্রদেশের বাসিন্দা ওই ব্যক্তির কানের মধ্যে আরশোলার গোটা পরিবারকেই খুঁজে পেয়েছেন চিকিৎসকেরা। [পাকিস্তানে ১৩ বছর আটকে ভারতীয় মেয়ে, প্রয়োজন একজন 'বজরঙ্গী ভাইজান'-এর]

তল্লাশিতে এক ব্যক্তির কান থেকে বেরল ২৬টি আরশোলা


চিকিৎসকেরা জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তির নাম লি। বেশ কিছুদিন ধরে তাঁর কান চুলকাতো ও ব্যথা হচ্ছিল। এমন ঘটনা যে ঘটতে পারে তার পক্ষে আন্দাজ করা সম্ভব ছিল না। উপায় না দেখে তিনি চিকিৎসকের কাছে যান। এরপরই পরীক্ষা করে চিকিৎসকেরা এই ঘটনা দেখে তাজ্জব বনে যান। [স্ত্রী যৌনমিলনে গররাজি, ৭৫ বছরের বৃ্দ্ধ ঠুকলেন বিবাহ বিচ্ছেদের মামলা]

লি-র কান থেকে প্রথমে বড় স্ত্রী আরশোলাটি বের করেন চিকিৎসকেরা। এরপরে আরও তল্লাশি চালাতেই বাকি ২৫টি ছানা আরশোলা বের হয় কান থেকে। কী করে লি-র কানে আরশোলা বাসা বাঁধল তা অবশ্য স্পষ্ট করে জানা যায়নি। [সাজা থেকে বাঁচতে ১০ বছরে ১৩ বার গর্ভবতী এক মহিলা]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+