অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ
শনিবার সকালে বহরমপুরের ১৯ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর ভোটপ্রচার ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। প্রচারে বাধা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে, যা দ্রুত বচসা থেকে হাতাহাতিতে পরিণত হয় এবং গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কংগ্রেস কর্মীদের দাবি, অধীর চৌধুরীর প্রচারে আসার খবরে তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে যুবকরা এলাকায় জড়ো হয়েছিল। অধীরবাবু পৌঁছানো মাত্রই 'গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। পাল্টা স্লোগান দিলে দু’পক্ষে তীব্র অশান্তি ও ধস্তাধস্তি হয়। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তাকে সরিয়ে নেয়।

এই ঘটনার তীব্র নিন্দা করে অধীর চৌধুরী তৃণমূল কর্মী-সমর্থকদের 'কুকুরের বাচ্চা’ বলে আক্রমণ করে বলেন, "আমি মানুষের কাছে প্রচারে এসেছি। ওরা ভয় পাচ্ছে।"
যদিও ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ভীষ্মদেব কর্মকার এই অভিযোগ উড়িয়ে দেন। তিনি জানান, তৃণমূল কর্মীরা প্রতিদিন সকালে পাড়ায় থাকে এবং এদিন কংগ্রেস প্রার্থী বহিরাগতদের নিয়ে মিছিল করছিলেন। তার অভিযোগ, অধীর চৌধুরীর কেন্দ্রীয় বাহিনী সাধারণ মানুষকে ভয় দেখিয়েছে।
ভীষ্মদেব কর্মকার ব্যঙ্গ করে বলেন, অধীরবাবু আজও 'আতঙ্কের রাজনীতি' কার্যকর করেন। এলাকার মানুষই স্বতঃস্ফূর্তভাবে 'গো ব্যাক’ স্লোগান দিয়েছে, যার ফলে অধীরকে যে পথে আসতে হয়েছিল, তার উল্টো পথেই ফিরতে হয়েছে — যা তাদের কাছে 'ভালো লেগেছে'।"
উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে প্রায় ৮৫ হাজার ভোটে হেরেছিলেন অধীর চৌধুরী। দলে দূরত্ব বাড়লেও, দীর্ঘ ৩০ বছর পর তিনি বিধানসভা নির্বাচনে ফিরেছেন। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন এই হেভিওয়েট কংগ্রেস নেতা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভোটার তালিকা ইস্যুতে মালদহে বিচারক ঘেরাও এর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের











Click it and Unblock the Notifications