ঘুমে ব্যাঘাত ঘটানো শাস্তি : ৬ বছরের শিশুর আঙুল ও গোপনাঙ্গ কাটল এক মহিলা
বেজিং, ১৪ অক্টোবর : ঘুমে ব্যাঘাত ঘটানোর শাস্তি হিসাবে এক ছয় বছরের শিশুর হাতের আঙুল ও গোপনাঙ্গ কেটে নিল এক মহিলা। [স্ত্রী ফোন ধরেনি, রাগে বউয়ের নাক কামড়ে গিলে খেল স্বামী!]
নৃশংস এই ঘটনাটি ঘটেছে গণপ্রজাতন্ত্রী চিনের পূর্ব প্রদেশে শাওডং শহরে। জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম লিউ। সে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। প্রতিবেশীর ছয় বছর বয়সী জিয়াওমিং তার ঘরে খেলা করতে এসেছিল। সেইসময়ে ঘুমিয়ে ছিল লিউ। [নিজের নাতির চেয়ে বেশি স্মার্ট তাই প্রতিবেশির নাতিকে খুন]

জিয়াওমিংকে প্রথমে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয় লিউ। তবে ছোট্ট শিশুটি ফের ঘরে ঢুকে খেলতে শুরু করলে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে লিউ। তৎক্ষণাৎ রান্নাঘরে গিয়ে ছুরি-কাঁচি নিয়ে এসে তা দিয়ে শিশুটির সারা গায়ে কোপাতে থাকে সে। এমনকী হাতের আঙুল ও গোপনাঙ্গও কেটে দেয়। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। [যাবজ্জীবনের সাজা এড়াতে ১০ বছরে ১৩ বার গর্ভবতী]
পরে পুলিশ গিয়ে গ্রামের বাড়ি থেকে লিউকে গ্রেফতার করেছে। গুরুতর আহত জিয়াওমিংকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এখনও অচৈতন্য অবস্থায় রয়েছে শিশুটি। তার পিতা ঝোউ জানান, ছেলের হাতের বেশ কয়েকটি আঙুল নেই, এমনকী কেটে নেওয়া গোপনাঙ্গটিও খুঁজে পাওয়া যায়নি। [ফোর্বসের বিচারে সেরা ১০ ভারতীয় কোম্পানি]
ঘটনায় এক চিনা আইনজ্ঞ জানিয়েছেন, এই নৃশংস ঘটনার জন্য দশ বছরেরও বেশি জেল হতে পারে অভিযুক্ত লিউয়ের। [গাড়ি চালানো অবস্থায় নিজেকে চড় মেরে অজ্ঞান যুবক]












Click it and Unblock the Notifications