গত নয় বছরে সীমান্ত সুরক্ষিত, বিদেশের মাটিতে বেড়েছে সম্মান! মোদীর প্রশংসায় যোগী
গত নয় বছরে দেশের সীমান্ত সুরক্ষা ইস্যু এবং বিদেশের মাটিতে দেশের সম্মান বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, গত নয় বছরে মোদী সরকার দেশকে যে চারটি শক্তিশালী স্তম্ভ দিয়েছে সেগুলি হল সম্মান, অভ্যন্তরীন এবং বাইরের নিরাপত্তা, বঞ্চিতদের জন্য কল্যাণ কর্মসূচি ও পরিকাঠামো উন্নয়ন।
যোগী আদিত্যনাথ দাবি করেছেন, গত নয় বছরে নতুন ভারতের উত্থান হয়েছে। তিনি বলেছেন, ভারতের উন্নতির প্রথম স্তম্ভ হল ভারত সারা বিশ্বে সম্মান পাচ্ছে। প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি অস্ট্রেলিয়া-সহ তিনটি দেশ সফর করেছেন। পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী তাঁকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন, সেই কথাও উল্লেখ করেছেন তিনি।

যোগী আদিত্যনাথ বলেছেন, প্রথমবারের মতো একটি দেশ এইভাবে প্রধানমন্ত্রী মোদীকে সম্মান দিয়েছে। পাপুয়া নিউ গিনির পাশাপাশি ফিজির প্রধানমন্ত্রী মোদীকে তাদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ভারতের প্রধানমন্ত্রী মোদীকে বস বলেছেন। আর মার্কিন প্রেসিডেন্ট বলেছেন তিনি মোদীর অটোগ্রাম নিতে চান।
তিনি বলেছেন, নরেন্দ্র মোদীর শাসনে নতুন ভারতের দ্বিতীয় স্তম্ভ হলে দেশের অভ্যন্তরীণ এবং বাহ্যিক নিরাপত্তা। তিনি বলেছেন, ভারত বরাবরই তাঁর প্রতিবেশীদের প্রতি ইতিবাচক ছিল। ভারত এই প্রথমবার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত ও সুরক্ষিত করেছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, ২০১৪ সাল থেকে ভারত সফলভাবে তার সীমানা সুরক্ষিত রাখতে ও সন্ত্রাসবাদ ও নকশালবাদকে দমন করতে সক্ষম হয়েছে। দেশের নিরাপত্তার প্রেক্ষিতে দেশে নতুন আশা ও আস্থার বোধ তৈরি হয়েছে।
তিনি বলেছেন, গত নয় বছরে ভারত বিশ্বমানের পরিকাঠামো গড়ে তুলেছে। যা হল তার তৃতীয় স্তম্ভ। অন্যদিকে কোনও বৈষম্য ছাড়াই সরকার গরিব কল্যাণে নিয়োজিত হয়েছে। বিষয়টিকে তিনি চতুর্থ স্তম্ভ হিসেবে বর্ণনা করেছেন।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications