উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী 'ফ্লাওয়ারও আবার ফায়ারও', পুষ্পা স্টাইলে প্রচারে বাজিমাত রাজনাথের
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী 'ফ্লাওয়ারও আবার ফায়ারও', পুষ্পা স্টাইলে বাজিমাত রাজনাথের
উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচনে আর ৫দিন বাকি রয়েছে৷ শেষ মুহূর্তের প্রচার সারছে সব দল৷ উত্তরাখণ্ডের মাটিতে দাঁড়িয়ে জনপ্রিয় দক্ষিনী সিনেমা 'পুষ্পা'র স্টাইলে সেখানকার মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির প্রশংসা করে রাজনাথ বলেন, যে তিনি (ধামি) ফায়ারও আবার ফ্লাওয়ারও৷ নির্বাচনে সিনেমার সংলাপ ব্যবহার নতুন নয়। সম্প্রতি সারা ভারত অল্লু অর্জুন অভিনীত 'পুষ্পা' জ্বরে আক্রান্ত৷ সিনেমাটিতে অল্লু অর্জুনের মুখে দুটি সংলাপ, 'পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সমঝে ক্যায়? ফায়ার হ্যায় ম্যায়।' এবং 'পুষ্পা রাজ, ম্যায় ঝুঁকেগা নহি।' প্রথম সংলাপটির বাংলা অর্থ করলে দাঁড়ায়, 'পুষ্পা নাম শুনে ফুল ভাবার ভুল কোরোনা, আমি আগুন।'

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের এই জনপ্রিয় সংলাপ থেকে অনুপ্রাণিত হয়েই উত্তরাখণ্ডের নির্বাচনী প্রচার সভায় রাজনাথ বলেন, 'উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ফ্লাওয়ার এবং ফায়ারও'। যার বাংলা করলে দাঁড়ায়, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ফুলও আবার প্রয়োজন মতো আগুনও৷' বিধানসভা নির্বাচনের আগে উত্তরাখণ্ডের গাঙ্গোলিহাটে একটি নির্বাচনী সমাবেশে বক্তব রাখতে গিয়ে এই বিষয়টির উল্লেখ করেছেন রাজনাথ সিং। তিনি ধামির প্রশংসা করে বলেন যে পুষ্কর সিং ধামি সহজ, ভদ্র এবং তার নামও পুষ্কর।
রাজনাথ আরও বলেন, আজকাল একটা ফিল্ম নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। সিনেমার নাম 'পুষ্প'। পুষ্করের কথা শুনে কংগ্রেস ওকে শুধু ফুলের মতই ভাবছে। কিন্তু আমাদের পুষ্কর ফুল আর আগুন দুটোই। এই পুষ্কর ঝুঁকবে না।' একই সঙ্গে কংগ্রেস দলের নিন্দা করে রাজনাথ সিং বলেন, কংগ্রেসের কোনো নেতা নেই, সঠিক উদ্দেশ্য কিংবা পজিটিভ স্লোগান নেই। কংগ্রেস এতদিন দেশ লুট করেছে, রাজ্য লুট করেছে। তাদের (কংগ্রেসকে) আর লুট করতে দেবেন না। তাদের কথা মিথ্যা, প্রতিটি প্রতিশ্রুতি মিথ্যা। উত্তরাখণ্ডে নেতা ঘোষণা করতে পারছে না কংগ্রেস। আমরা ধামিজিকে জনগণের সামনে উপস্থাপন করেছি। সেই স্ফুলিঙ্গ জ্বলছে কংগ্রেসের অন্দরে। সিং যোগ করেন, বাড়ির বাতি থেকে ঘরেই আগুন জ্বলছে।
রাজনাথ সিং আরও বলেন, মোদী যখন ২০১৪ সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন উত্তরাখণ্ডকে একটি বিশেষ শ্রেণীর রাজ্য ঘোষণা করা হয়েছিল।অটলজি উত্তরাখণ্ড তৈরি করেছিলেন এবং রাজ্যকে বিশেষ মর্যাদা দিয়েছিলেন। কিন্তু যখন কেন্দ্রে এবং রাজ্যে কংগ্রেসের সরকার ছিল, তখন উত্তরাখণ্ডের বিশেষ পার্বত্য রাজ্যের মর্যাদা প্রত্যাহার করা হয়েছিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications