অযোধ্যা নিয়ে রায়ের অপেক্ষায় গোটা দেশ! যোগী রাজ্যে তৈরি ৮ অস্থায়ী জেল
অযোধ্যা ইস্যু উত্তরপ্রদেশে বরাবরই স্পর্শকাতর। এবার আরও বেশি কেননা অযোধ্যা নিয়ে ১৭ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট।
অযোধ্যা ইস্যু উত্তরপ্রদেশে বরাবরই স্পর্শকাতরতা রয়েছে। এবার আরও বেশি কেননা অযোধ্যা নিয়ে ১৭ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট। যার জন্য ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে সেখানকার প্রশাসন। আম্বেদকর নগর জেলায় আটটি অস্থায়ী জেল তৈরি করা হয়েছে। যেগুলি করা হয়েছে বিভিন্ন স্কুল কলেজে।

আট অস্থায়ী জেল
আম্বেদকর নগরের জেলা স্কুল ইনস্পেক্টর জানিয়েছেন, অস্থায়ী জেলগুলি তৈরি করা হয়েছে, আকবরপুর, তাণ্ডা, জালালপুর, জৈতপুর, ভিটি এবং আল্লাপুরে। সরকারি চিঠিতে বলা হয়েছে, স্কুল এবং কলেজ কর্তৃপক্ষ যেন এইসব জেলের স্টেশন ইনচার্জদের ন্যূনতম সুবিধা প্রদান করেন।

জারি ১৪৪ ধারা
এদিকে সেখানকার নিরাপত্তাও জোরদার করা হয়েছে। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অযোধ্যায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।

আগামী সপ্তাহেই অযোধ্যা মামলার রায়
আগামী সপ্তাহেই সম্ভবত সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলার রায় ঘোষণা করবে। কেননা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ১৭ নভেম্বর অবসর নেবেন। তার আগেই এই রায় ঘোষণা করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রক থেকে সতর্কবার্তা
স্বরাষ্ট্রমন্ত্রক থেকে ইতিমধ্যেই উত্তর প্রদেশ সরকারকে সতর্ক করে মন্দির শহরের জন্য সব ধরনের নিরাপত্তার বন্দোবস্ত করতে বলা হয়েছে। সঙ্গে জঙ্গি হামলার ব্যাপারেও সতর্ক করা হয়েছে উত্তর প্রদেশ সরকারকে। সর্বোচ্চ সংখ্যায় পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়ার ওপর নজরদারি
কেন্দ্রের তরফে সোশ্যাল মিডিয়া এবং এসএমএস-এর ওপরও নজরদারি চালাতে বলা হয়েছে। যাতে গুজব না ছড়ায়, সেবিষয়টির ওপর নজর দিতে বলা হয়েছে।

কেন্দ্রীয় বাহিনীতে মুড়ে ফেলা হচ্ছে অযোধ্যাকে
কেন্দ্রের তরফে অযোধ্যায় ৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে বলা হয়েছে। যার মধ্যে রয়েছে ১৩ কোম্পানি সিআরপিএফ, ৬ কোম্পানি আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি এবং আরএএফ। ১৩ কোম্পানি সিআরপিএফ পৌঁছে গিয়েছে অযোধ্যায়। বাকি বাহিনী ২ থেকে ৩ দিনের মধ্যেই পৌঁছে যাবে বলে জানা গিয়েছে।
-
এলপিজি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে আলোচনা মোদীর -
মোদীর আগমনের আগেই জনসমুদ্র ব্রিগেডে! মঞ্চ থেকে মমতাকে তোপ নিশীথ প্রামাণিকের, কী বললেন? -
এলপিজি নিয়ে অযথা আতঙ্ক ছড়ালেই কড়া ব্যবস্থা! 'কোভিডের মতোই কাটিয়ে উঠব এই দুঃসময়', বললেন প্রধানমন্ত্রী মোদী -
তেল ইস্যুতে আমেরিকাকে তোপ ইরানের! 'ট্রাম্প এখন ভিক্ষা চাইছেন', ভারতের প্রসঙ্গ টেনে কটাক্ষ, বার্তা ইউরোপকেও -
বড় পদক্ষেপ! ভারতের তৈরি বুলেট ট্রেন, কবে শুরু হবে টিকিট বুকিং? জানুন বিস্তারিত -
উত্তরবঙ্গে বজ্রসহ বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গে আপাতত শুকনো আবহাওয়া, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
প্রশ্নের বিনিময়ে ঘুষ মামলা, মহুয়া মৈত্রকে ঘিরে আইনি লড়াইয়ে দিল্লি হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের -
গ্যাস সঙ্কটে বিপর্যস্ত জনজীবন, থমকে মাছ ধরার ট্রলার, সংসদ চত্বরে প্রতিবাদ তৃণমূলের -
ব্রিগেড থেকে বড় ঘোষণা! ১৮,৮৬০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস, কী বললেন মোদী? -
ব্রিগেডে মোদীর সভা ঘিরে ট্র্যাফিক নিয়ন্ত্রণ, শনিবার কলকাতার একাধিক রাস্তায় বিশেষ বিধিনিষেধ -
বসন্তে ঝড় বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গেও সতর্কতা -
ব্রিগেডে মোদীর সভায় ১ লক্ষ কর্মীর জন্য বিশেষ খাবারের আয়োজন












Click it and Unblock the Notifications