Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Yogi Adityanath: উত্তর প্রদেশে চাকরিতে মেধাবী ও যোগ্যদের নিয়োগ! যোগী আদিত্যনাথের জয়জয়কার

Yogi Adityanath: দুহাজার সতেরো সালে উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। তার মধ্যে একটি বড় উদ্যোগ হল যুবক-যুবতীদের সর্বোচ্চ সংখ্যক কর্মসংস্থানের ব্যবস্থা করা। পাশাপাশি যোগ্য ও মেধাবীদের যোগ্য পদে নিয়োগ করা।

এই মুহূর্তে রাজ্যে দ্বিতীয়বারের জন্য স্বাস্থ্য পরিষেবা কর্মীদের জন্য নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যার সময়কাল তিন দিনের। মুখ্যমন্ত্রী লোকভবন এবং অন্য জেলায় জন প্রতিনিধিদের মাধ্যমে মোট ২৭৮ জন সরকারি অধ্যাপত, ২১৪২ জন স্টাফনার্স এবং ৪৮ জন আয়ুশ মেডিক্যাল শিক্ষককে নিয়োগপত্র বিতরণ করেছেন।

Yogi Adityanath

অন্যদিকে নবনিযুক্ত ব্যক্তিরা তাদের সাফল্যের পিছনে যোগী আদিত্যনাথের স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার প্রশংসা করেছেন। যুবকযুবতীরা জানিয়েছেন, স্বচ্ছতা তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যে কারণে কাজের প্রতি তাদের দায়িত্ববোধও বেড়েছে।

এর আগে রবিবার যোগী আদিত্যনাথ লোকভবনে ২৪২ জন সরকারি বোরিং টেকনিশিয়ানকে নিয়োগপত্র দেন। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে একজন বেদ প্রকাশ উপাধ্যায় লোকভবনে তার নিয়োগপত্র নিয়ে উচ্ছ্বসিত। তিনি বলেছেন মুখ্যমন্ত্রী যোগীর ভাষণ তাকে উৎসর্গের সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করেছে। পাশাপাশি রোগীদের চিকিৎসা ও শিশুদের শিক্ষা উভয় দিকেই মনোযোগ দিতে সাহায্য করেছে।

বারাবাঙ্কিতে সদ্য নিযুক্ত একজন স্টাফ নার্স সরোজিনী দেবী রাজ্য সরকারি দফতরে নিয়োগে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার প্রশংসা করেছেন। সুলতানপুরে সহকারী অধ্যাপক পদে নিয়োগপত্র পাওয়া অঞ্জলী চৌধুরী ন্যায্য নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী যোগী এবং মুখ্যমন্ত্রী যোগীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, সুষ্ঠু প্রক্রিয়ায় নিয়োগ আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে এবং নতুন কিছু করতে অনুপ্রাণিত করে।

কানপুর দেহাতে সহকারী অধ্যাপক পদে নিযুক্ত ফাইজান আনসারি নিয়োগ প্রক্রিয়ার প্রশংসা করেছেন এবং যোগী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সৎ নিয়োগ প্রক্রিয়া তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+