অবিবাহিত মেয়েরা বাবার থেকে ভরণপোষণের টাকা চাইতে পারে না! রায় হাইকোর্টের, নিয়ম কী বলছে?
সম্প্রতি কেরালা হাইকোর্ট রায় দিয়েছে যে, একজন অবিবাহিত খ্রিস্টান মেয়ে তার বাবার কাছ থেকে কোনোরকম ভরণপোষণের দাবি করতে পারে না। যদি না তিনি কোনও শারীরিক বা মানসিক দিক থেকে অস্বাভাবিকতা বা আঘাতের কারণে নিজেকে ভরণপোষণ করতে সক্ষম না হন। কারণ খ্রিস্টানের ব্যক্তিগত আইনে মুসলিম আইন এবং হিন্দু দত্তক ও ভরণপোষণ আইন (Hindu Adoption and Maintenance Act)-এর মতো সেরকম কোনও বিধান দেওয়া নেই।

বিচারপতি কাউসার এডাপ্পাগথ রায় দেন, "একজন অবিবাহিত খ্রিস্টান মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়ে গিয়ে থাকেন, তিনি ফৌজদারি দণ্ডবিধির ১২৫ ধারার অধীনে কোনও কার্যধারায় তার বাবার কাছ থেকে ভরণপোষণ দাবি করার অধিকারী নন, যদি না তিনি কোনও শারীরিক বা মানসিক দিক থেকে অস্বাভাবিকতা বা আঘাতের কারণে নিজের ভরণপোষণের দায়িত্ব নিতে সক্ষম না হন।"
আদালত এই পর্যবেক্ষণ পারিবারিক আদালতের স্ত্রী ও কন্যার ভরণপোষণ দেওয়ার আদেশকে চ্যালেঞ্জ করে একজন খ্রিস্টান ব্যক্তির দায়ের করা একটি পুনর্বিবেচনা আবেদনের শুনানির সময় করেন। যেখানে পারিবারিক আদালতের আদেশকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল যে, তাঁকে তার স্ত্রীকে, যিনি আলাদাভাবে বসবাস করছেন, ২০,০০০ টাকা এবং তার ২৭ বছর বয়সী অবিবাহিত মেয়েকে ১০,০০০ টাকা মাসিক ভরণপোষণ দিতে হবে।
আবেদনকারী যুক্তি দিয়েছিলেন যে, আবেদন দায়ের করার সময় তার মেয়ে প্রাপ্তবয়স্ক ছিল এবং ভরণপোষণ পাওয়ার যোগ্য ছিল না। তিনি আরও দাবি করেছিলেন যে, তাঁর স্ত্রী সাথে ডিভোর্স হওয়ার পরে তাঁরা দুজনই আলাদাভাবে বসবাস করেন এবং আদালত তার স্ত্রীর ভরণপোষণের জন্য ৩০,০০০ টাকা মঞ্জুর করেছিল। তিনি আরও যুক্তি দিয়েছিলেন যে, তাঁর স্ত্রী তাকে ছেড়ে যাওয়ার পরে কোনও কারণ ছাড়াই আলাদাভাবে বসবাস করতেন এবং তাঁর স্ত্রী চাকরি করেন তার নিজের ভরণপোষণের জন্য তাঁর কাছে পর্যাপ্ত অর্থ রয়েছে। তাই আদালত তাঁর মেয়েকে মাসিক ভরণপোষণ দেওয়ার পারিবারিক আদালতের আদেশ বাতিল করে।
অবিবাহিত কন্যার ভরণপোষণ দেওয়ার বিরুদ্ধে তাঁর এই যুক্তিকে সমর্থন করার জন্য উচ্চ আদালত ধর্মীয় ব্যক্তিগত আইনের দিকেও ঝুঁকেছে।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications