অশ্লীল ও কুরুচিকর কন্টেন্ট প্রচার, ১৮টি ওটিটি অ্যাপ নিষিদ্ধ করে কড়া পদক্ষেপ কেন্দ্রের, জানুন তালিকা
অশ্লীল কন্টেন্ট এবং পর্নোগ্রাফি সংক্রান্ত বিষয় পরিবেশনের জন্য ভারতে ১৮টি ওভার দ্য টপ বা ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। অশ্লীল কন্টেন্টের প্রচারের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মগুলি, ওয়েবসাইট ও অ্যাপগুলি দেশের তথ্য প্রযুক্তি আইন, ইন্ডিয়ান পেনাল কোড এবং ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ ওমেন সংক্রান্ত বেশ কিছু আইন ভঙ্গ করেছেন। তা প্রমাণ হতেই এই পদক্ষেপ নিয়েছে সরকার।
পিআইবির তথ্য অনুসারে, এর আগে একাধিকবার নিয়মভঙ্গকারী প্ল্যাটফর্মগুলিকে সতর্ক করা হলেও, আপত্তিকর ও কুরুচিকর কন্টেন্ট প্রচার করা থামায়নি এই অ্যাপগুলি। যে কারণে দেশজুড়ে ১৮টি প্ল্যাটফর্মকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এদিন বিবৃতি জারি করে সেই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।
১২ মার্চ অ

অনুরাগ ঠাকুর এনিয়ে প্রথম সতর্ক করেন। এরপরই কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ (গুগল প্লে স্টোরে সাতটি এবং অ্যাপ স্টোরে তিনটি) এবং ৫৭টি সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়াও ওটিটি প্ল্যাটফর্মের অন্তর্গত ৫৭টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলকেও দেশব্যাপী ব্লক করা হয়েছে বলে সরকার জানিয়েছে।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, বিষয়বস্তুতে যৌন নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত ছিল এবং কিছু ক্ষেত্রে, কোনো বিষয়গত বা সামাজিক প্রাসঙ্গিকতা ছাড়াই পর্নোগ্রাফিক এবং যৌনভাবে স্পষ্ট দৃশ্যের দীর্ঘ অংশ প্রচার করছিল সংশ্লিষ্ট অ্যাপগুলি।ভোটের আগে এই সমস্ত সংস্থাগুলির বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ নিল কেন্দ্র।
এই ধরণের ছবি দেখানো হলে সামাজিক মূল্যবোধ বিঘ্নিত হবে। সমাজে শিক্ষক, পড়ুয়া এবং পরিবারের অবক্ষয় হবে। ফলে এই ওটিটি প্ল্যাটফর্মগুলিকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।। কেন্দ্রীয় আইটি আইন মেনেই এই প্ল্যাটফর্মগুলিকে বন্ধ করা হয়েছে।
নিষিদ্ধ হওয়া ওটিটি অ্যাপ গুলির তালিকায় আছে, ড্রিমস ফিল্মস, ভুভি, ইয়েসমা, আনকাট আড্ডা, ট্রি ফ্লিক্স, এক্স প্রাইম, নিওন ওক্স ভিআইপি, বেশরম, হ্যান্টার্স, র্যা বিট, এক্সট্রামুড, নুফ্লিক্স, মুডএক্স, মজফ্লিক্স, হট শটস ভিআইপি, ফুগি, চিকোফ্লিক্স, প্রাইম প্লে
-
মোদীর আগমনের আগেই জনসমুদ্র ব্রিগেডে! মঞ্চ থেকে মমতাকে তোপ নিশীথ প্রামাণিকের, কী বললেন? -
তেল ইস্যুতে আমেরিকাকে তোপ ইরানের! 'ট্রাম্প এখন ভিক্ষা চাইছেন', ভারতের প্রসঙ্গ টেনে কটাক্ষ, বার্তা ইউরোপকেও -
এলপিজি নিয়ে অযথা আতঙ্ক ছড়ালেই কড়া ব্যবস্থা! 'কোভিডের মতোই কাটিয়ে উঠব এই দুঃসময়', বললেন প্রধানমন্ত্রী মোদী -
উত্তরবঙ্গে বজ্রসহ বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গে আপাতত শুকনো আবহাওয়া, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
বড় পদক্ষেপ! ভারতের তৈরি বুলেট ট্রেন, কবে শুরু হবে টিকিট বুকিং? জানুন বিস্তারিত -
প্রশ্নের বিনিময়ে ঘুষ মামলা, মহুয়া মৈত্রকে ঘিরে আইনি লড়াইয়ে দিল্লি হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের -
গ্যাস সঙ্কটে বিপর্যস্ত জনজীবন, থমকে মাছ ধরার ট্রলার, সংসদ চত্বরে প্রতিবাদ তৃণমূলের -
ব্রিগেড থেকে বড় ঘোষণা! ১৮,৮৬০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস, কী বললেন মোদী? -
ব্রিগেডে মোদীর সভা ঘিরে ট্র্যাফিক নিয়ন্ত্রণ, শনিবার কলকাতার একাধিক রাস্তায় বিশেষ বিধিনিষেধ -
বসন্তে ঝড় বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গেও সতর্কতা -
ব্রিগেডে মোদীর সভায় ১ লক্ষ কর্মীর জন্য বিশেষ খাবারের আয়োজন -
দোরগোড়ায় পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট! এই সময়ের মধ্যেই নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা, কয় দফায় ভোট? জানুন বিস্তারিত












Click it and Unblock the Notifications