অযোধ্যার মন্দির নির্মাণ নিয়ে দড়ি টানাটানি শুরু, ট্রাস্টে কারা থাকবে তাই বিবাদ চরমে
অযোধ্যার মন্দির নির্মাণ নিয়ে দড়ি টানাটানি শুরু, ট্রাস্টে কারা থাকবে তাই বিবাদ চরমে
মন্দিরের জমি পাকা হলেও নির্মাণ শুরু হতে দেরি আছে। কারণ এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে দড়ি টানাটানি। মন্দির তৈরির ট্রাস্টে কে থাকবেন এই নিয়ে শুরু হয়েছে গণ্ডগোল। রাম জন্মভূমি ন্যাসের মহন্তদের বিরুদ্ধে দখলদারির অভিযোগ করেছেন অন্য মহন্তরা। এই নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য গ্রেফতার করা হয়েছে এক মহন্তকে।

ট্রাস্ট গঠন নিয়ে টানাপোড়েন
ট্রাস্ট গঠন করে রাম মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে সেই ট্রাস্ট গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।
কারা থাকবেন এই ট্রাস্টে এই নিয়ে এবার শুরু হয়েছে টানা পোড়েন। রাম জন্মভূমি ন্যাসের প্রধান মহন্ত নৃত্য গোপাল দাসের অনুগামীরা মহন্ত পরমহংস দাসকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযোগ পরমহংস দাস অভিযোগ করেছিলেন নৃত্য গোপাল দাস রাম মন্দির নির্মাণের নিয়ন্ত্রণ নিতে চাইছেন।

মহন্তকে ঘেরাও
মহন্ত নৃত্য গোপাল দাসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় পরমহংস দাসকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁর অনুগামীরা। এই নিয়ে দুই মহন্তের অনুগামীদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। শেষে পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সূত্রের খবর বিতর্কিত মন্তব্য করার জন্য পুলিস গ্রেফতার করেছে পরমহংস দাসকে।

ট্রাস্ট নিয়ে দাবি বিশ্বহিন্দু পরিষদের
এদিকে রাম মন্দির নির্মাণের ট্রাস্টে যোগী আদিত্যনাথকে রাখার অনুরোধ জানিয়েছে ভিএইচপি। কারা ট্রাস্টে থাকবেন এই নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা। এদিকে তিন মাসের মধ্যে ট্রাস্ট গড়ে মন্দির তৈরির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুরুতেই এই নিয়ে বিতণ্ডা শুরু হলে। অশান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
-
মোদীর আগমনের আগেই জনসমুদ্র ব্রিগেডে! মঞ্চ থেকে মমতাকে তোপ নিশীথ প্রামাণিকের, কী বললেন? -
এলপিজি নিয়ে অযথা আতঙ্ক ছড়ালেই কড়া ব্যবস্থা! 'কোভিডের মতোই কাটিয়ে উঠব এই দুঃসময়', বললেন প্রধানমন্ত্রী মোদী -
তেল ইস্যুতে আমেরিকাকে তোপ ইরানের! 'ট্রাম্প এখন ভিক্ষা চাইছেন', ভারতের প্রসঙ্গ টেনে কটাক্ষ, বার্তা ইউরোপকেও -
বড় পদক্ষেপ! ভারতের তৈরি বুলেট ট্রেন, কবে শুরু হবে টিকিট বুকিং? জানুন বিস্তারিত -
উত্তরবঙ্গে বজ্রসহ বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গে আপাতত শুকনো আবহাওয়া, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
প্রশ্নের বিনিময়ে ঘুষ মামলা, মহুয়া মৈত্রকে ঘিরে আইনি লড়াইয়ে দিল্লি হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের -
গ্যাস সঙ্কটে বিপর্যস্ত জনজীবন, থমকে মাছ ধরার ট্রলার, সংসদ চত্বরে প্রতিবাদ তৃণমূলের -
ব্রিগেড থেকে বড় ঘোষণা! ১৮,৮৬০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস, কী বললেন মোদী? -
ব্রিগেডে মোদীর সভা ঘিরে ট্র্যাফিক নিয়ন্ত্রণ, শনিবার কলকাতার একাধিক রাস্তায় বিশেষ বিধিনিষেধ -
বসন্তে ঝড় বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গেও সতর্কতা -
ব্রিগেডে মোদীর সভায় ১ লক্ষ কর্মীর জন্য বিশেষ খাবারের আয়োজন -
দোরগোড়ায় পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট! এই সময়ের মধ্যেই নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা, কয় দফায় ভোট? জানুন বিস্তারিত












Click it and Unblock the Notifications