Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উদয়নিধির সনাতন ধর্ম মন্তব্যের সঙ্গে ইন্ডিয়া জোটের সম্পর্ক নেই, নিন্দার সুরে জানাল তৃণমূল

তামিলনাড়ুর যুব কল্যাণমন্ত্রী তথা ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্ম নিয়ে সম্প্রতি যে মন্তব্য করেছেন, তার নিন্দা করে তৃণমূল কংগ্রেস জানিয়ে দিল ইন্ডিয়া জোটের সঙ্গে এই বিতর্কের কোনও সম্পর্ক নেই। তৃণমূলের সাফ কথা, আমরা েই ধরনের মন্তব্যের নিন্দা করি।

ডিএমকে নেতা বলেছিলেন, "সনাতন ধর্ম সাম্য এবং সামাজিক ন্যায়বিচারের বিরুদ্ধে, এবং এটি নির্মূল করা উচিত।" তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস সোমবার জানিয়েছে, এম কে স্টালিনের ছেলে এবং ডিএমকে মন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের 'সনাতন ধর্ম'-এর বিরুদ্ধে মন্তব্য তীব্র নিন্দার। তবে বিরোধী মহাজোট ইন্ডিয়ার সঙ্গে এই ধরনের মন্তব্যের সাথে কোনও সম্পর্ক নেই।

‘উদয়নিধির সনাতন ধর্ম মন্তব্যে ইন্ডিয়া জোটের সম্পর্ক নেই

তৃণমূলের সোজাসাপ্টা মন্তব্য, "আমরা এই ধরনের মন্তব্যের নিন্দা করি। সম্প্রীতি আমাদের সংস্কৃতি। আমাদের অন্য ধর্মকে সম্মান করতে হবে। এই ধরনের মন্তব্যের সঙ্গে ইন্ডিয়া জোটের কোনও সম্পর্ক নেই। কেউ যদি এমন কিছু বলে, সে যেই হোক না কেন, আমরা তাঁর বক্তব্যের নিন্দা করব।"

তামিলনাড়ুর যুব কল্যাণমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন এই অভিযোগ করার পরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ডিএমকে নেতার মন্তব্যের পর বিজেপি নেতারা ইন্ডিয়ার বিরুদ্ধে তোপ দেগে চলেছেন। এর সঙ্গে ইন্ডিয়া জোটের কোনও সম্পর্ক নেই। ইন্ডিয়া জোট এর নিন্দা করে।

উদয়নিধি সম্প্রতি সনাতন ধর্মকে করোনভাইরাস, ম্যালেরিয়া এবং ডেঙ্গু জ্বরের সঙ্গে তুলনা করে বলেছিলেন, এই জাতীয় জিনিসগুলির শুধু বিরোধিতা করা উচিত নয় বরং ধ্বংস করা উচিত। এরপরই বিজেপি তামিলনাড়ুর শাসক দল ডিএমকে ছাড়াও বিরোধী জোট ইন্ডিয়া এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও টার্গেট করেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমতি শাহ অভিযোগ করেছেন, ইন্ডিয়া ভোটব্যাঙ্ক এবং তুষ্টির রাজনীতির জন্য সনাতন ধর্মকে অপমান করেছে। বিজেপি উদয়নিধির মন্তব্যকে ঘৃণাত্মক বক্তব্য বলে অভিহিত করেছে। তারা দাবি করেছে যে হিন্দু ধর্মের সম্পূর্ণ নির্মূল বিরোধী জোটের প্রাথমিক অ্যাজেন্ডা।

বিজেপি উদয়নিধির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সুপ্রিম কোর্টকেও অনুরোধ করেছে। এদিকে উদয়নিধি তাঁর মন্তব্যে অটুট। তিনি বলেন, নিপীড়িত মানুষের কণ্ঠস্বর নিয়ে কথা বলেছেন তিনি। তিনি চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত, তা আইনের আদালতে হোক বা জনগণের আদালতে।

বিজেপি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ছেলে উদয়নিধিকে ক্ষমা চাইতে বলেছে। এই মর্মে দিল্লিতে রাজ্যের আবাসিক কমিশনারের কাছে একটি প্রতিবাদ চিঠি জমা দিয়েছে। বিজেপির দিল্লি ইউনিটের একটি প্রতিনিধিদল এম কে স্ট্যালিনকে সম্বোধন করা প্রতিবাদপত্র জমা দিতে তামিলনাড়ু হাউসে গিয়েছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+