অযোধ্যায় ড্রোনের মাধ্যমে নজরদারি, চলছে ঘন ঘন তল্লাশি অভিযান
অযোধ্যায় ড্রোনের মাধ্যমে নজরদারি, চলছে ঘন ঘন তল্লাশি অভিযান
আর কিছুক্ষণের মধ্যেই অযোধ্যার ভবিষ্যত নির্ধারণ হয়ে যাবে। এই রায়ের আগেই গোটা উত্তরপ্রদেশ মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার মোড়কে। রাজ্য পুলিশের ডিজিপি ওম প্রকাশ সিং জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে সাধারণ নাগরিকদের আশ্বাস দেওয়া হচ্ছে, যাতে তাঁরা কোনও গুজব বা প্ররোচনায় পা না দেন। তিনি বলেন, 'আমরা রাজ্যের ধর্মীয় নেতা ও নাগরিকদের সঙ্গে দশ হাজারটি বৈঠক করেছি। আমরা জনগণের কাছে আবেদন করছি যে তাঁরা যেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া কোনও গুজবে ফাঁদে না পড়েন।’

অযোধ্যায় ইতিমধ্যেই চার হাজার আধা সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়াও গোটা অযোধ্যায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। ডিজিপি জানিয়েছেন, গোয়েন্দারাও রয়েছে অযোধ্যাতে এবং অনবরত তল্লাশি অভিযান চলছে সেখানে। এজিডি স্তরের আধিকারিকদেরও গোটা বিষয়ের ওপর নজরদারি করতে অযোধ্যায় পাঠানো হয়েছে। ডিজিপি জানান, শুক্রবার মধ্যরাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে পুলিশের শীর্ষকর্তাদের বৈঠকের পর উত্তরপ্রদেশ–নেপাল সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের সহ–সচিব অবনীশ অওয়াস্তি জানিয়েছেন, যথাযথ পরিচয়পত্র ছাড়া সীমান্তে ঘোরাঘুরি বা পার করা যাবে না। রেল পুলিশকেও নির্দেশ দেওয়া হয়েছে যে স্টেশনগুলির ওপর কড়া নজরদারি করতে, যাতে যাত্রীরা সুরক্ষিত থাকেন।
More From
-
গ্যাস সঙ্কটে বিপর্যস্ত জনজীবন, থমকে মাছ ধরার ট্রলার, সংসদ চত্বরে প্রতিবাদ তৃণমূলের -
এলপিজি নিয়ে অযথা আতঙ্ক ছড়ালেই কড়া ব্যবস্থা! 'কোভিডের মতোই কাটিয়ে উঠব এই দুঃসময়', বললেন প্রধানমন্ত্রী মোদী -
এলপিজি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে আলোচনা মোদীর -
উত্তরবঙ্গে বজ্রসহ বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গে আপাতত শুকনো আবহাওয়া, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
ভোটে কড়া নজরদারি কমিশনের, বাড়ছে অবজারভারের সংখ্যা, পুলিশের উপরেও থাকবে আলাদা পর্যবেক্ষণ -
প্রশ্নের বিনিময়ে ঘুষ মামলা, মহুয়া মৈত্রকে ঘিরে আইনি লড়াইয়ে দিল্লি হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের -
ব্রিগেডে মোদীর সভা ঘিরে ট্র্যাফিক নিয়ন্ত্রণ, শনিবার কলকাতার একাধিক রাস্তায় বিশেষ বিধিনিষেধ -
বড় পদক্ষেপ! ভারতের তৈরি বুলেট ট্রেন, কবে শুরু হবে টিকিট বুকিং? জানুন বিস্তারিত -
মোদীর সভার জন্য সব পথ মিশছে ব্রিগেডে, লাখ পাঁচেক জনসমাগমের আশায় বিজেপি নেতৃত্ব -
গিরিশ পার্কে উত্তেজনা, মন্ত্রী শশী পাঁজার বাড়ি ঘিরে ইটবৃষ্টি, তৃণমূল বিজেপি তরজা চরমে -
ব্রিগেডে মোদীর সভা ঘিরে কড়া নিরাপত্তা, ৩০০০ পুলিশ মোতায়েন, ড্রোন ছাড়াই তৈরি বিশেষ সুরক্ষা বলয়











Click it and Unblock the Notifications