Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Axiom 4 Mission: 'জয় হিন্দ জয় ভারত', মহাকাশ থেকে প্রথম বার্তা শুভাংশুর, বাবার বুক ফুলে উঠল গর্বে, কেঁদে ভাসালেন মা

ভারতের গর্ব কয়েকগুণ বাড়িয়ে মহাকাশের পথে উড়ে গেলেন মহাকাশচারী শুভাংশু শুক্লা। সঙ্গে ওড়ালেন ভারতের বিজয় পতাকা। ১৪৩ কোটি ভারতীয় মুখে হাসি ফুটিয়ে ফ্য়ালকন ৯ এর উপরের স্টেজ ছাড়িয়ে পৃথিবীর কক্ষপথে পৌঁছে শুভাংশুর প্রথম বার্তা, 'আমরা পৃথিবীর কক্ষপথে রয়েছি। এটা ভারতের হিউম্যান স্পেস প্রোগ্রামের সূচনা। জয় হিন্দ, জয় ভারত'।

এদিন ভারতীয় সময় ঠিক দুপুর ১২টা বেজে ১ মিনিটে শুভাংশুরা সাতবারের বাধা কাটিয়ে মহাকাশের পথে উড়ে গিয়েছেন। ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা অ্যাক্সিওম-৪ মিশনের পাইলট হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখবেন। গত ৪১ বছর পর কোনও ভারতীয়র মহাকাশ অভিযানের এক নতুন অধ্যায়ের সূচনা করলেন তিনি। একইসঙ্গে তিনিই হলেন প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখবেন।

১৯৮৫ সালের ১০ অক্টোবর উত্তরপ্রদেশের লখনউয়ে জন্ম শুভাংশু শুক্লার। তিনি একজন অত্যন্ত অভিজ্ঞ টেস্ট পাইলট। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের ঘটনা তাঁর মনে গভীর প্রভাব ফেলেছিল। সেই ঘটনাই তাঁকে ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের জন্য অনুপ্রাণিত করে। তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং ভারতীয় বায়ুসেনা অ্যাকাডেমি থেকে পড়াশোনা করেছেন। এছাড়াও আইআইএসসি বেঙ্গালুরু থেকে তিনি এমটেক করেছেন।

২০০৬ সালে ভারতীয় বায়ুসেনায় যোগদানের পর শুভাংশু সু-৩০ এমকেআই, মিগ-২১, মিগ-২৯, জাগুয়ার, হক, ডোর্নিয়ার ২২২ এবং আন-৩২ সহ বিভিন্ন প্রকারের বিমানে প্রায় ২ হাজার ঘণ্টারও বেশি সময় উড়েছেন। তাঁর এই বিশাল অভিজ্ঞতা এবং দক্ষতা তাঁকে ২০১৯ সালে ভারতের প্রথম মানব মহাকাশযান কর্মসূচি 'গগনযান'-এর জন্য নির্বাচিত চারজন মহাকাশচারীর মধ্যে অন্যতম করে তোলে। গগনযান মিশনের জন্য তিনি মস্কোর ইউরি গ্যাগারিন কসমোনট প্রশিক্ষণ কেন্দ্রে কঠোর প্রশিক্ষণ গ্রহণ করেন।

এদিন মহাকাশে উড়ে যাওয়ার পরে শুভাংশু বলেন, 'দেশবাসীকে নমস্কার। ৪১ বছর পরে আমরা ফের মহাকাশে। এক অসাধারণ অভিজ্ঞতা। আমরা সেকেন্ডে ৭.৫ কিলোমিটার গতিতে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করছি। কাঁধে লাগানো তিরঙ্গা আমাকে বলছে, আমি আপনাদের সকলের সঙ্গে রয়েছি। আমার এই যাত্রা শুধু আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাত্রা নয়, বরং ভারতের মহাকাশে মানুষ পাঠানোর কর্মসূচির শুভারম্ভ। আপনারা সকলে সঙ্গে থাকুন। আপনাদের বুকেও একই গর্ব অনুভূত হোক। জয় হিন্দ, জয় ভারত।'

অ্যাক্সিওম মিশন ৪ হল স্পেসএক্স এবং নাসার তত্ত্বাবধানে অ্যাক্সিওম স্পেস দ্বারা পরিচালিত একটি বাণিজ্যিক মহাকাশ অভিযান। এই মিশনে স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে ড্রাগন মহাকাশযান ব্যবহার করা হবে। শুভাংশু শুক্লা এই মিশনের পাইলট হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুভাংশুর সঙ্গে রয়েছেন মিশনের কমান্ডার নাসার প্রাক্তন মহাকাশচারী পেগি হুইটসন, পোল্যান্ডের স্লাওস উজনানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। এই চারজন মহাকাশচারী প্রায় ১৪ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন। সেখানে তাঁরা বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় অংশ নেবেন। এছাড়াও নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে আরও পাঁচটি গুরুত্বপূর্ণ গবেষণায় তাঁরা অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+