শিনাকে খুন করে শাড়ি পরিয়ে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে গাড়িতে নিয়ে যান ইন্দ্রাণী

মুম্বই, ৫ সেপ্টেম্বর : কোনও ঠান্ডা মাথার অপরাধীর পক্ষেও এমনভাবে কাউকে খুন করা সম্ভব না। ইন্দ্রাণী তাও আবার এমন একজনকে খুন করেছেন যিনি তার নিজের মেয়ে।

শিনা বোরা হত্যাকাণ্ডের পরতে পরতে লুকিয়ে থাকা রহস্য হার মানাতে পারে বিশ্বখ্যাত কোনও থ্রিলার সিনেমাকেও। বাস্তবে এমন ঘটতে পারে, আন্দাজ করাও মুশকিল।

মুম্বই, ৫ সেপ্টেম্বর : কোনও ঠান্ডা মাথার অপরাধীর পক্ষেও এমনভাবে কাউকে খুন করা সম্ভব না। ইন্দ্রাণী তাও আবার এমন একজনকে খুন করেছেন যিনি তার নিজের মেয়ে। শিনা বোরা হত্যাকাণ্ডের পরতে পরতে লুকিয়ে থাকা রহস্য হার মানাতে পারে বিশ্বখ্যাত কোনও থ্রিলার সিনেমাকেও। বাস্তবে এমন ঘটতে পারে, আন্দাজ করাও মুশকিল। মুম্বই পুলিশ সূত্রে খবর, শিনাকে খুন করে নিজের হাতে তাঁকে সাজিয়ে তোলেন ইন্দ্রাণী। শাড়ি পরান, ঠোঁটে লিপস্টিক মাখিয়ে যত্ন করে তোলেন গাড়ির পিছনের সিটে। শিনাকে মাঝে রেখে দু'দিকে বসেন ইন্দ্রাণী ও তার প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না। পথে পুলিশ যাতে সন্দেহ করতে না পারে সেজন্য মৃত শিনার গায়ে সুগন্ধীও ছিটিয়ে দেন ইন্দ্রাণী। এরপরে রায়গড়ের জঙ্গলে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয় শিনার দেহ। শুধু তাই নয়, পুলিশ সূত্রে খবর, শিনাকে মেরে ফেলার পরে একটি মেল অ্যাকাউন্ট খুলে ফেলেন ইন্দ্রাণী। সেই মেল থেকে পিটার মুখার্জী, বিধি ও রাহুলকে মেল পাঠাতেন খোদ ইন্দ্রাণী। আরও খবর, মেয়ের খুন হওয়ার ঘটনা চাপতে মিখাইলকে মাসে মাসে ৪০ হাজার টাকা করেও দিতেন ইন্দ্রাণী। সেই টাকা দাদু-দিদার পিছনে খরচ করার পরে বেলেল্লাপনা করে বেড়াতেন মিখাইল। অন্যদিকে মুম্বই পুলিশ সূত্রে খবর, রায়গড়ের জঙ্গলে উদ্ধার হওয়া মাথার খুলি শিনার ছবির সঙ্গে সুপারইম্পোজ করে দেখে নিশ্চিত হওয়া গিয়েছে যে সেই খুলি শিনারই। ডিএনএ পরীক্ষার পরই সরকারিভাবে তা জানানো হবে। এদিন ফের একবার ইন্দ্রাণী মুখার্জী, সঞ্জীব খান্না ও তাদের ড্রাইভার শ্যাম রাইকে আদালতে তোলা হবে। ফের একবার তাদের পুলিশ হেফাজতের আবেদন জানাবে পুলিশ।


মুম্বই পুলিশ সূত্রে খবর, শিনাকে খুন করে নিজের হাতে তাঁকে সাজিয়ে তোলেন ইন্দ্রাণী। শাড়ি পরান, ঠোঁটে লিপস্টিক মাখিয়ে যত্ন করে তোলেন গাড়ির পিছনের সিটে। শিনাকে মাঝে রেখে দু'দিকে বসেন ইন্দ্রাণী ও তার প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না।

পথে পুলিশ যাতে সন্দেহ করতে না পারে সেজন্য মৃত শিনার গায়ে সুগন্ধীও ছিটিয়ে দেন ইন্দ্রাণী। এরপরে রায়গড়ের জঙ্গলে নিয়ে গিয়ে পুঁতে দেওয়া হয় শিনার দেহ। শুধু তাই নয়, পুলিশ সূত্রে খবর, শিনাকে মেরে ফেলার পরে একটি মেল অ্যাকাউন্ট খুলে ফেলেন ইন্দ্রাণী। সেই মেল থেকে পিটার মুখার্জী, বিধি ও রাহুলকে মেল পাঠাতেন খোদ ইন্দ্রাণী।

আরও খবর, মেয়ের খুন হওয়ার ঘটনা চাপতে মিখাইলকে মাসে মাসে ৪০ হাজার টাকা করেও দিতেন ইন্দ্রাণী। সেই টাকা দাদু-দিদার পিছনে খরচ করার পরে বেলেল্লাপনা করে বেড়াতেন মিখাইল।

অন্যদিকে মুম্বই পুলিশ সূত্রে খবর, রায়গড়ের জঙ্গলে উদ্ধার হওয়া মাথার খুলি শিনার ছবির সঙ্গে সুপারইম্পোজ করে দেখে নিশ্চিত হওয়া গিয়েছে যে সেই খুলি শিনারই। ডিএনএ পরীক্ষার পরই সরকারিভাবে তা জানানো হবে।

এদিন ফের একবার ইন্দ্রাণী মুখার্জী, সঞ্জীব খান্না ও তাদের ড্রাইভার শ্যাম রাইকে আদালতে তোলা হবে। ফের একবার তাদের পুলিশ হেফাজতের আবেদন জানাবে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+