'রাবণের জন্ম নয়ডায়, নতুন করে বিতর্ক উসকে দিলেন বিজেপি নেতা স্বামী
লঙ্কা নরেশ রাবণের জন্ম নিয়ে নানা গল্প রয়েছে। নতুন করে সেই জল্পনায় ঘৃতাহুতি করলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী।
লঙ্কা নরেশ রাবণের জন্ম নিয়ে নানা গল্প রয়েছে। নতুন করে সেই জল্পনায় ঘৃতাহুতি করলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। গোয়ায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে স্বামী বলেন, রাবণ নয়ডায় জন্মেছিলেন। সেই জায়গার আগের নাম ছিল বিসরাখ। রামায়ণে খলনায়ক হিসাবে পরিচিত রাবণ আসলে উত্তর ভারতে জন্মেছিলেন।

স্বামী বলেন, রামচন্দ্র উত্তর ভারতে জন্ম নেন। লঙ্কার রাজা রাবণকে বধ করেন। ফলে দ্রাবিড়ীয়রা উত্তর ভারতীয়দের ভালো চোখে নেয় না। তবে ঘটনা হল, রাবণ লঙ্কার লোক ছিলেন না। দিল্লির কাছে বিসরাখে তিনি জন্মেছিলেন। সেই জায়গাকে এখন নয়ডা বলা হয়।
রাবণ তপস্যা করেন মানস সরোবরে। সেখানে ভগবান শিবের বর পান। তারপরে লঙ্কায় গিয়ে নিজের সৎ ভাই কুবেরকে হারিয়ে লঙ্কার অধিপতি বনে যান রাবণ। এমনই জানিয়েছেন স্বামী।
রাবণ ব্রাহ্মণ ছিলেন। তবে লঙ্কা জয় করেন। ফলে দ্রাবিড়ীয়রা তাঁকে নিজের ভাবতে শুরু করে। আসলে ব্রিটিশরা সুচারুভাবে উত্তর ও দক্ষিণ ভারতীয়দের মধ্যে বিভেদ সৃষ্টি করে তা জিইয়ে রেখেছিল। এই ভেদাভেদকে সামাজ্যবাদের কুফল বলেও মন্তব্য করেন বিজেপি নেতা স্বামী।
এর পাশাপাশি আরও একটি বিতর্কিত মন্তব্যও স্বামী করেছেন। তিনি বলেন, কালো টাকা দেশ ছেড়ে বিদায় নিচ্ছে, সেই কারণেই ডলারের সাপেক্ষে টাকার দাম পড়ে যাচ্ছে।
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications