Ram Mandir: অ্যান্টিলিয়ায় জয় শ্রী রাম! রাম মন্দির উদ্বোধনের আগে আম্বানির বাসভবনে চমকপ্রদ আলোকসজ্জা
Ram Mandir: অযোধ্যায় কাল রাম মন্দির উদ্বোধন। নতুন মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাজির থাকবেন প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে। বেলা ১২টা নাগাদ তাঁর মন্দিরে পৌঁছনোর কথা।
রাজনীতিবিদ থেকে শিল্পপতি, বিনোদন থেকে খেলার জগতের রথী-মহারথীরা আমন্ত্রিত এই ঐতিহাসিক অনুষ্ঠানে। অনেকে ইতিমধ্যেই পৌঁছেও গিয়েছেন। চলছে মাহেন্দ্রক্ষণের অপেক্ষা।

অযোধ্যাকে দেখলে মনে হবে যেন এখন দীপাবলি। ৫০০ বছর পর ভারতে এমন মাপের অনুষ্ঠান গোটা দেশে তো বটেই, বিদেশেও বহু মানুষকে আবেগাপ্লুত করে তুলেছে। সে কারণে কালকের দিনে অনেকেই নিজেদের বাসভবন কিংবা অফিসে প্রদীপ জ্বালবেন। আলোকসজ্জা থাকবে। ঠিক যেমনটা হয় দীপাবলিতেও।
এরই মধ্যে চমক দিল অ্যান্টিলিয়া। মুম্বইয়ের ২৭ তলা এই বিল্ডিংটি রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানির বাসভবন। গোটা এলাকাটি তো সাজানো হয়েছেই, সন্ধ্যা হতেই দেখা গেল অ্যান্টিলিয়া সম্পূর্ণ অন্য মেজাজে। বিশালাকৃতি এই বাড়িটি সাজানো হয়েছে চোখধাঁধানো আলোকসজ্জায়। সর্বোপরি আলোর মাধ্যমেই গোটা বাড়িজুড়ে লেখা জয় শ্রী রাম। আলোকসজ্জায় রয়েছে প্রদীপও।
রাজনাথ সিং-সহ অনেক কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনেও রাম মন্দির উদ্বোধনের প্রাক্কালে আলোকসজ্জা চোখে পড়েছে। অযোধ্যার বিভিন্ন মন্দিরও আলোকসজ্জায় উদ্ভাসিত হয়েছে। ভারতের বিভিন্ন মন্দিরকেও আলো, ফুল দিয়ে সাজানো হয়েছে। আজ রামলালাকে ১১৪ কলসি ভরা বিভিন্ন পুণ্যস্থান থেকে আনা জল দিয়ে স্নান করানো হয়েছে। বিকেল অবধি চলেছে পূজা-পাঠ।
কাল দুপুর ১২টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেবেন বলে প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে। মন্দির নির্মাণকাজে যুক্ত থাকা শ্রমিকদের সঙ্গে তিনি কথা বলবেন। যাবেন কুবের টিলায় ভগবান শিবের দর্শন করে পুজো দিতে। শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে প্রধানমন্ত্রী বক্তব্যও পেশ করবেন বলে জানা গিয়েছে।
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications