Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Amrit Bharat Express: 'পুশ-পুল' প্রযুক্তিতে ছুটবে 'বন্দে সাধারণ এক্সপ্রেস'! উদ্বোধনের আগেই পরীক্ষায় রেলমন্ত্রী

Amrit Bharat Express: ইতিমধ্যে ভারতীয় রেল ট্র্যাকে বিপ্লব এনেছে বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express)! বছর শেষে যাত্রা করতে প্রস্তত বন্দে ভারত সাধারণ এক্সপ্রেস (Vande Sadharan Express)। নয়া এই ট্রেনের নাম দেওয়া হয়েছে অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express)।

এখনও পর্যন্ত যা খবর, আগামী ৩০ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার নয়া এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যায় (Ayodhya Ram Mandir) দাঁড়িয়েই নয়া এই ট্রেনের (Amrit Bharat Express) উদ্বোধন করবেন তিনি।

Amrit Bharat Express

  • Amrit Bharat Express: পরিদর্শনে রেলমন্ত্রী

উদ্বোধনের আগে নয়া অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express) এর খুঁটিনাটি বিষয় ঘুরে দেখলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwani Vaishnaw)। ইতিমধ্যে দিল্লি রেলস্টেশনে পৌঁছে গিয়েছে নয়া এই ট্রেন। সেখানেই পৌঁছে যান রেলমন্ত্রী। ঘুরে দেখেন গোটা ট্রেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশ্বিনী বৈষ্ণব (Ashwani Vaishnaw) জানান, একেবারে আধুনিক প্রযুক্তির সাহায্যে ট্রেনটিকে তৈরি করা হয়েছে। ব্যবহার করা হয়েছে পুশ-পুল (Push Pull Technology) প্রযুক্তি। যা খবর, আগামী শুক্রবার দুটি (Amrit Bharat Express) এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যার মধ্যে একটি চলবে অযোধ্যা থেকে বিহারের দাড়ভাঙ্গা পর্যন্ত অন্যটি চলবে ব্যাঙ্গালুরু থেকে মালদহ পর্যন্ত।

  • Amrit Bharat Express: পুশ-পুল প্রযুক্তি আছে বন্দে ভারতেও

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwani Vaishnaw) জানিয়েছেন, বন্দে ভারতের মতো 'পুশ-পুল' (Push Pull Technology) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ট্রেনটির আগে এবং পিছনে ইঞ্জিন রয়েছে। বাইরে থেকে ইঞ্জিন নিয়ে এসে ট্রেনে যুক্ত করার দরকার পড়বে না। নয়া এই প্রযুক্তিতে ট্রেন দ্রুত গতিতে ছুটতে পারবে। এতে ট্র্যাক পরিবর্তন, ব্রিজ কিংবা স্টেশন পেরোতে অনেকটাই সময় লাগবে। এই ট্রেনটি ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার গতিতে চলবে। তবে বন্দে ভারতের থেকে অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express) এর ভাড়া অনেকটাই কম হবে। তবে সাধারণ ট্রেনের থেকে ১০ শতাংশ ভাড়া বেশি হবে বলেই সূত্রের খবর।

  • Amrit Bharat Express: আধুনিক প্রযুক্তি আছে

অশ্বিনী বৈষ্ণব (Ashwani Vaishnaw) সাংবাদিকদের আরও জানিয়েছেন, বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express) এবং অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express) এ বিশ্বের অন্যতম আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মেক ইন ইন্ডিয়ার (Make in India) আওতায় এই ট্রেন নির্মাণ হয়েছে। এমনকি প্রযুক্তিও ভারতেই তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী। তবে এই ট্রেন সম্পূর্ণ নন-এসি। তবে প্যাসেঞ্জারদের জণ্যে আধুনিক ব্যবস্থা থাকছে। চার্জিং পয়েন্ট থেকে বিশেষ র‍্যাম্প দেওয়া আছে। যাতে সহজেই হুইলচেয়ার নিয়েই যাত্রীরা ট্রেনে উঠতে পারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+