Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অসমের ডিলিমিটেশনে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি! ঐতিহাসিক মাইলফলক, বললেন মুখ্যমন্ত্রীর

অসমের লোকসভা ও বিধানসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্নিধারণের অনুমতি দিলেন রাষ্ট্রপতি। বুধবার সেই অনুমোদনের খবর সামনে এসেছে। এরপরেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সরকারি বিজ্ঞপ্তি শেয়ার করে তাকে উল্লেখযোগ্য মাইলফলক বলে চিহ্নিত করেছেন।

মুখ্যমন্ত্রী এদিন সোশ্যাল মিডিয়াতেও এব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন এদিন মাননীয় রাষ্ট্রপতি অসমের জন্য ভারতের নির্বাচন কমিশনে জারি করা ডিলিমিটেশনের বিজ্ঞপ্তি অনুমোদন করেছেন। অসমের ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে অর্জিত হয়েছে।

হিমন্ত বিশ্বশর্মা

অসমের নির্বাচন কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণের চূড়ান্ত নির্দেশিকায় শুক্রবার প্রকাশ করে নির্বাচন কমিশন। সীমানা পুনর্নির্ধারণ ছাড়াও আরও তিনটি বিধানসভা তফশিলি উপজাতি ও একটি তফশিলি জাতিদের জন্য সংরক্ষিত হয়েছে।

অন্যদিকে কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, নির্বাচনী কেন্দ্রগুলির সীমানা নির্ধারণ করা হয়েছে বিরোধীদের আসনগুলিকে লক্ষ্য করে। কংগ্রেস নেতা তথা সাংসদ গৌরব গগৈ বলেছেন, কালিয়াবোর, নগাঁও ও বরপেটা, কংগ্রেসের দখলে থাকা আসনগুলিকে .টার্গেট করা হয়েছে। তিনি আরও বলেছেন এই সিদ্ধান্তে বদরুদ্দিন আজমলের দল উপকৃত হয়েছে। এটা থেকেই প্রমাণিত এআইইউডিএফ এবং বিজেপির মধ্যে সম্পর্ক।

চূড়ান্ত আদেশে নির্বাচন কমিশন ১৯ টি বিধানসভা কেন্দ্রের নামকরণও সংশোধন করেছে। তবে বিধানসভা কেন্দ্রের সংখ্যা ১২৬ এবং লোকসভা কেন্দ্রের সংখ্যা ১৪ ই ধরে রাখা হয়েছে। এব্যাপারে নির্বাচন কমিশন বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলার পরেই চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+