Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আনন্দপুরে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারগুলিকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর, সাহায্য আহতদেরও

আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। ২১ জনের দেহাংশ উদ্ধার হয়েছে। নিখোঁজ এখনও অন্তত ২৭ জন বলে জানাচ্ছে পুলিশ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের নিকটাত্মীয়দের জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। একই সঙ্গে, আহতদের জন্য ৫০,০০০ টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

গত ২৬ জানুয়ারি রাতে কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা জেলার আনন্দপুরে মর্মান্তিক এই আগুন লাগে। এতে এলাকার দুটি গুদামঘর এবং একটি মোমো তৈরির কারখানা সম্পূর্ণ ভস্মীভূত হয়। এই অগ্নিকাণ্ডকে 'অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক' আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী মোদি তাঁর 'এক্স' হ্যান্ডলে একটি পোস্ট করেছেন।

সেখানে প্রধানমন্ত্রী লেখেন, "পশ্চিমবঙ্গের আনন্দপুরে সাম্প্রতিক অগ্নিকাণ্ড অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। যাঁরা প্রিয়জন হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। PMNRF থেকে প্রতিটি মৃত ব্যক্তির নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+