...তাহলে নাম পরিবর্তন করব! জম্মু-কাশ্মীরের নির্বাচনে দেরি নিয়ে বিজেপি সরকারকে নিশানা ওমর আবদুল্লার
জম্মু ও কাশ্মীরে নির্বাচন না করা নিয়ে বিজেপিকে নিশানা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। পরাজয়ের ভয়ে বিজেপি সেখানে নির্বাচন করাচ্ছে না বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার কুপওয়ারায় একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির উদ্দেশে বলেছেন, তারা সংকল্পের কথা বলেন। নির্বাচন করার চেষ্টা করুন। তারাও (ন্যাশনাল কনফারেন্স) সংকল্প দেখাবেন। বিজেপিকে নিশানা করে তিনি বলেছেন, এইসব লোকেরা দাবি করেন ৮০ শতাংশ লোক তাদের সঙ্গে রয়েছেন। তাঁর চ্যালেঞ্জ যদি ১০ শতাংশ লোক তাদের সঙ্গে থাকে তবে তিনি তাঁর নাম পরিবর্তন করবেন বলে জানিয়েছেন।

এনসি নেতা বলেছেন, ৩১ অক্টোবর জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল দিবস পালন করা হয়। তাঁদের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্যদিকে কেন্দ্রের বিরুদ্ধে কাশ্মীরি যুবকদের চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ তিনি করেছেন।
ওমর আবদুল্লা বলেন, বর্তমান অবস্থা এমন যে, এখানকার সৈনিকরা চাকরি পায়নি। বাইরের লোকজন অফিসার হচ্ছে। প্রথমে সচিবালয় খালি করা হয়েছিল স্থানীয় অফিসার ও পুলিশদের জন্য। এখন স্থানীয় ভাষায় কথা বলা অফিসাররা জেলা থেকে নিখোঁজ। এখানে ধর্মের প্রশ্ন নেই বলে জানিয়েছেন তিনি।
তিনি অভিযোগ করেছেন জম্মু ও কাশ্মীর প্রশাসনের কোনও সিনিয়র অপিসার এখন মুসলিম সম্প্রদায়ের নয়। একারণে জম্মু ও কাশ্মীরের নির্বাচন হচ্ছে না বলে মন্তব্য করেছেন তিনি। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরে মাদকাশক্তি ছড়ানোর অভিযোগও তিনি করেছেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন , সরকার কর সংগ্রহের লক্ষ্যে মদের দোকান খুলেছে। জম্মু ও কাশ্মীরের যুবকদের মধ্যে বিনামূল্যে মাদক ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
-
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications