পুরস্কার সময় নিয়ে প্রশ্ন! পদ্মশ্রী ফেরালেন সাহিত্যিক গীতা মেহতা
পদ্মশ্রী ফেরালেন বিশিষ্ট লেখিকা গীতা মেহতা। তাঁর অপর একটি পরিচয়ও রয়েছে। আমেরিকা প্রবাসী এই লেখিকার ভাই হলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
পদ্মশ্রী ফেরালেন বিশিষ্ট লেখিকা গীতা মেহতা। তাঁর অপর একটি পরিচয়ও রয়েছে। আমেরিকা প্রবাসী এই লেখিকার ভাই হলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। পুরস্কার দেওয়ার সময় নিয়ে প্রশ্ন তুলেছেন ওই লেখিকা। সামনেই থাকা লোকসভা নির্বাচনের কথা তিনি উল্লেখ করেছেন। শিল্প ও সাহিত্যে অসামান্য কাজের জন্য গীতা মেহতাকে পদ্মশ্রী সম্মান দেওয়ার কথা জানানো হয়েছিল।

এক বিবৃতিতে ভারত সরকার যে তাঁকে সম্মান জানিয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন গীতা মেহতা। একইসঙ্গে পুরস্কার দেওয়া সময় নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন সামনেই লোকসভা নির্বাচন। পুরস্কারের ঘোষণায় শুধু তারই নয় সরকারের মধ্যেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
পদ্ম সম্মান দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান। তিন ধরনের পদ্ম সম্মান রয়েছে। পদ্ম বিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। ২০১৯-এর জন্য সরকারের তরফ থেকে ১১২ জনকে পদ্ম সম্মান দেওয়ার কথা জানানো হয়েছে। এবার ৪ জন পদ্ম বিভূষণ, ১৪ জন পদ্মভূষণ এবং ৯৪ জন পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। প্রাপকদের মধ্যে ২১ জন মহিলা।
পদ্ম সম্মান দেওয়া হয় সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজের জন্য। মার্চ কিংবা এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে হওয়া অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রাপকদের হাতে এই সম্মান তুলে দেন।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications