দূষিত শহরগুলিতে বাজি বিক্রি ও ফাটানোয় নিষেধাজ্ঞা এনজিটির
দূষিত শহরগুলিতে বাজি বিক্রি ও ফাটানো বিক্রিতে নিষেধাজ্ঞা এনজিটির
কোভিড–১৯ মহামারির কথা স্মরণে রেখে এনসিআর সহ দেশের সব শহর/টাউনে আতসবাজি বিক্রি ও ফাটানোর ওপর সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করল জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল বা এনজিটি। এনজিটি তাদের নির্দেশে জানিয়েছেন যে,যে সব শহর ও এলাকায় বায়ুর গুণগত মান 'খারাপ’ ও তার ওপরের ক্যাটাগরিতে থাকবে সেখানেই এই নিষেধাজ্ঞা কড়াভাবে পালন করা হবে।

এনজিটি চেয়ারপার্সন বিচারপতি আদর্শ কুমার গোয়েলের নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দিয়ে জানিয়েছেন যে, যে সব শহর/টাউনে বায়ুর মান দুর্বল সেখানে আতসবাজি বিক্রি ও ফাটানোর ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। যদিও সবুজ বা পরিবেশবান্ধব বাজি বিক্রি ও ফাটানো যাবে, তবে তা দু’ঘণ্টার বেশি নয়। বেঞ্চ জানিয়েছে, 'এনসিআর ও দেশের সব শহর/টাউনে যেখানে বায়ুর গুণগত মান দুর্বল বা তারও ওপরের বিভাগে রয়েছে, সেখানে আতসবাজি কেনা ও ব্যবহার করার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’
বড়দিন ও ইংরাজি নতুন বছর উপলক্ষ্যে সবুজ বাজি বা পরিবেশবান্ধব আতসবাজি ফাটানো যাবে। তবে তা রাত ১১.৫৫ মিনিট থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত, যদিও সেই সব এলাকায় যেখানে বায়ুর মান মাঝারি বা একটু উন্নত মানের আছে। আতসবাজি যাতে কোনওভাবে বিক্রি না হয় তার জন্য সব জেলা শাসকদের নির্দেশ পাঠানো হয়েছে এবং আইন লঙ্ঘন করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হবে। অন্য প্রতিকার ব্যতীত দূষণের শিকার যে কোনও ব্যক্তি ক্ষতিপূরণের জন্য জেলা শাসকের কাছে যেতে পারেন বলে জানিয়েছে এনজিটি।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications