নতুন মাইলফলক! ইসরোর LVM3-M6 ‘বাহুবলী’ রকেটের সফল উৎক্ষেপণ, টাওয়ার ছাড়া মিলবে কল, ইন্টারনেটের সুবিধা!
ইসরোর 'বাহুবলী' রকেট LVM3 ফের ভারতকে এক বড় সাফল্য এনে দিল। ভারতের শক্তিশালী 'বাহুবলী' রকেট LVM3 আবারও একটি ভারী বাণিজ্যিক উপগ্রহকে সাফল্যের সঙ্গে মহাকাশে পাঠাল। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সকাল ৮টা ৫৪ মিনিটে উৎক্ষেপণ করা হয় LVM3-M6 মিশন। উৎক্ষেপণের প্রায় ১৫ মিনিটের মধ্যেই নির্দিষ্ট কক্ষপথে সফলভাবে বসানো হয়েছে আমেরিকার সংস্থা AST SpaceMobile-এর ব্লুবার্ড ব্লক-২ যোগাযোগ উপগ্রহ।

এই উপগ্রহটির ওজন প্রায় ৬ হাজার ৫০০ কেজি। উপগ্রহটি এখনও পর্যন্ত ইসরোর উৎক্ষেপণ করা সবচেয়ে ভারী বাণিজ্যিক পেলোড। পৃথিবী থেকে প্রায় ৬০০ কিলোমিটার উচ্চতায় লো আর্থ অরবিটে এই উপগ্রহটি ঘুরবে। এর বিশেষত্ব হল, কোনও মোবাইল টাওয়ার অথবা আলাদা যন্ত্র ছাড়াই সরাসরি স্মার্টফোনে ৪জি ও ৫জি পরিষেবা পৌঁছে দেওয়া। সাধারণ মোবাইল ফোনেই কল, ভিডিও কল, মেসেজ, স্ট্রিমিং ও ইন্টারনেট ব্যবহারের সুবিধা মিলবে।
তিন ধাপের LVM3 রকেট, যার শক্তিশালী ক্রায়োজেনিক ইঞ্জিন ও দুইটি সলিড বুস্টার রয়েছে এবং যা পুরো উৎক্ষেপণ জুড়ে নিখুঁত কাজ করেছে। ইসরো জানিয়েছে যে, লঞ্চের আগে সমস্ত প্রযুক্তিগত পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছিল এবং আবহাওয়াও অনুকূল ছিল। সেই কারণে মিশন একেবারে পরিকল্পনামাফিকই সম্পন্ন হয়েছে।
উৎক্ষেপণের পরে ইসরো প্রধান বলেন যে, "ভারতের মহাকাশ অভিযানে আবারও এক বড় সাফল্য এল। দেশের মাটি থেকেই সবচেয়ে ভারী উপগ্রহ উৎক্ষেপণ করে নতুন মাইলফলক ছুঁল ইসরো। 'বাহুবলী' LVM3 রকেট আগের মতোই নির্ভুলভাবে তার পারফরম্যান্স দেখিয়েছে। এই মিশনকে নিয়ে ভারত এখনও পর্যন্ত ৩৪টি দেশের মোট ৪৩৪টি উপগ্রহ মহাকাশে পাঠাল। এতে আন্তর্জাতিক উৎক্ষেপণ অংশীদার হিসেবে ভারতের উপর ভরসা আরও পোক্ত হল।"
এই সফল উৎক্ষেপণের ফলে LVM3 রকেটের শতভাগ সাফল্যের রেকর্ড বজায় থাকল। সেই সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ বাজারে ভারতের বিশ্বাসযোগ্যতাও আরও জোরদার হল। মহাকাশ বিশেষজ্ঞরা মনে ককরছেন যে, বিদেশি সংস্থার ভারী এবং জটিল উপগ্রহ উৎক্ষেপণে ইসরোর দক্ষতা প্রমাণিত হওয়ায় ভবিষ্যতে আরও আন্তর্জাতিক বাণিজ্যিক মিশন ভারতের দিকে আসবে।
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications