Ayodhya: শ্রীরাম আমিষ খেতেন, বিতর্কিত মন্তব্য এনসিপি নেতার
অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের আগে যেন বিতর্ক মাথা চারা দিয়ে উঠছে। প্রথমে আমন্ত্রণ পত্র প্রাপ্তি নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। তার মধ্যে আবার এনসিপি নেতা জিতেন্দ্র অওহাদ দাবি করেছেন শ্রীরাম নাকি আমিষ খেতেন। ১৪ বছর বনবাসে কোনও ভাবে নিরামিষ খেয়ে বেঁচে থাকা যায় না।
এনসিপি নেতার এই মন্তব্য শোরগোল পড়ে গিয়েছে। এদিকে আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন গোটা দেশে ড্রাই ডে ঘোষণা করার দবি জানিয়েছে বিজেপি। এমনকি আমিষ খাবারও সেদিন নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। তারপরেই এনসিপি নেতা শরদ পাওয়ার দাবি করেছিলেন যে , শ্রীরাম আসলে বহুজন এবং তিনি আমিষ খাবার খেতেন। শিকার করতেন।

সেই সুরে সুর মিলিয়েই এনসিপি নেতা জিতেন্দ্রক আওহাদ দাবি করেছেন শ্রীরাম কোনও দিনই নিরামিষ ভোজী ছিলেন না তিনি আমিষ খাবার খেতেন। এবং শিকার করতেন। সেকারণে কোনও ভাবেই জঙ্গলে ১৪ বছর বনবাসে শিকার করে মাংস না খেয়ে থাকা যায় না।
এনসিপি নেতার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেপি বিধায়ক রাম কদম। তিনি বলেছেন বালা সাহেব ঠাকরে যদি বেঁচে থাকতেন। শিবসেনার মুখপত্র সামনায় এনসিপি নেতার এই মন্তব্যের কড়া সমালোচনা করা হয়েছে। রাম কদম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে ২২ জানুয়ারি রাজ্যে ড্রাই ডে ঘোষণা করার দাবি জানিয়েছে। তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এনসিপি নেতা।
তিনি দাবি করেছেন দেশের ৮০ শতাংশ রাজা ক্ষত্রিয়রা আমিষ খাবার খান। কোনও ভাবেই তাই শ্রীরামকে নিরামিষভোগী বলা যায় না। একদিকে যখন আমন্ত্রণ প্রাপ্তি নিয়ে বিতর্ক তুঙ্গে আরেক দিকে এই আমিষ-নিরামিষ বিতর্কে পারদ চড়তে শুরু করে দিয়েছে।
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications