Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Narendra Modi: মন কি বাত কীভাবে নতুন ভারত তৈরি করেছে, মোদীর বই দেবে তার ব্যাখ্যা

প্রধানমন্ত্রী হওয়ার পর পরেই মন কি বাত অনুষ্ঠান শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখতে দেখতে সেটির একশোটি পর্ব পার হয়ে গিয়েছে। সেই মন কি বাত অনুষ্ঠান কীভাবে নতুন ভারত তৈরিতে সাহায্য করেছে তা নিয়ে বই লিখেছেন প্রধানমন্ত্রী মোদী। সেই বইয়ের নাম 'ইগনিটিং কালেকটিভ গুডনেস'(Igniting Collective Goodness)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা বইটি প্রকাশ করেছে ব্লু ক্রাফট ডিজিটাল ফাউন্ডেশন। মন কি বাত অনুষ্ঠানের ১০০ পর্ব পূর্তি উপলক্ষ্যে বইটি প্রকাশ করা হয়েছে। ২০১৪ সাল থেকে মন কি বাত রেডিও অনুষ্ঠানের মাধ্যমে গোটা দেশের মানুষকে তিনি যুক্ত করেছিলেন এক সূত্রে।

Narendra Modi

ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্দিপিত করেছেন প্রধানমন্ত্রী মোদী। তাতে একাধিক মানুষের জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছেন প্রধানমন্ত্রী মোদী। সমাজের একেবারে তৃণমূল স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করতে পেরেছেন তিনি। ধৈর্য, সাহসিকতা, এবং প্রতিভাবান মানুষের সঙ্গে এই মাধ্যমে গোটা দেশকে পরিচিত করিয়েেছন তিনি।

বইটি আগামী প্রজন্মের কাছে একটি সম্পদ বলে মনে করা হচ্ছে। যাঁরা বিভিন্ন বিষয়ে গবেষণা এবং পড়াশোনা করতে চাইছেন তাঁদের কাছে ভীষণভাবে উপকারী হবে প্রধানমন্ত্রী মোদীর েলখা এই বইটি। এতে গোটা দেশের সাধারণ মানুষের চিন্তা ভাবনা এবং বক্তব্য রয়েছে। তাঁরা কি করতে চান, কীভাবে তাঁরা এগিয়েছেন জীবনে এরকম অনেক তথ্য রয়েছে।

তিনটি সিরিজের বইটি হবে। তাতে ২০১৪ সাল থেকে মন কি বাত অনুষ্ঠানের বিবরণ এবং অভিজ্ঞতা বলা থাকবে। ১০০টি পর্বে গোটা দেশের ২৩ কোটি মানুষ শুনেছেন। এই একটি মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী সরাসরি গোটা দেশের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করতে পেরেছেন। চারটি ভাগে ভাগ করা হয়েছে বইটিকে। তাতে ১৯টি অধ্যায় রয়েছে। এই চারটি পর্বে ভারতের সংস্কৃতি, বৈচিত্র, পরিসংখ্যান এবং নীতিকৌশল তুলে ধরা হয়েছে।

বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে এই মন কি বাত অনুষ্ঠান এক মাত্র প্ল্যাটফর্ম যেখানে সাধারণ মানুষ যুক্ত হতে পারে একসঙ্গে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাধারণ মানুেষর যে সরাসরি কথা বার্তা সেটাও শোনা গিয়েছে এই অনুষ্ঠানে। বইটিতে একাধিক বিষয়ে তুলে ধরা হয়েছে, নারী কল্যাণ, বিজ্ঞান, স্বাস্থ্য, সংস্কৃতি, খেলাধুলা।

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বইটি লেখার জন্য প্রধানমন্ত্রী মোদীকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেছেন মন কি বাত প্রধানমন্ত্রী মোদীর একটি অভিনব উদ্যোগ যেটা তাঁকে গোটা দেশের সঙ্গে যুক্ত করেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বইটির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানিয়েছেন বইটি সকলের পড়া উচিত। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও বইটি সকলকে পড়ার অনুরোধ জানিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+