দেশি-বিদেশি 'ফ্যাশনম্যানিয়া'-য় সুপারহিট 'মোদীকুর্তা'
মোদীর পরনের খাটো ঝুলের পাঞ্জাবি এখন নয়া 'ফ্যাশন ট্রেন্ড'। এমন অবস্থা যে পিএমমোদী, মোদীসরকারের পাশাপাশি টুইটারে হ্যাসট্যাগ মোদীকুর্তা (#modikurta)এখন 'ট্রেন্ডিং'। এমনকী মোদীর মতো পোশাক সহজে পেতে মোদীকে উৎসর্গ করেই খোলা হয়েছে একটি ই-কমার্স সাইট মোদীম্যানিয়া ডট কম। এই সাইটের তরফে জানানো হয়েছে, শুধু যে ভারত তা নয়, বিদেশেও মোদী পাঞ্জাবীর বহুল চাহিদা রয়েছে।
মোদীর পরনের খাটো ঝুলের পাঞ্জাবি এখন বিদেশেও নয়া 'ফ্যাশন ট্রেন্ড'
মোদীর পোশাক নিয়ে যে উৎসাহ তৈরি হয়েছে দেশ-বিদেশের বাজারে, তার মূল কারিগর কিন্তু বিপিন চৌহান। বস্ত্রবিপণী শৃঙ্খল 'জেড ব্লু'-র বিপিনবাবুই মোদীর এই ১০০ শতাংশ ভারতীয় অবতার ধরে রেখেও তাতে আধুনিকতার মিশেলে তৈরি করেছেন এই 'মোদীকুর্তা'। জেড ব্লু-এর এই পাঞ্জাবিতেই বাকি নেতাদের ছাপিয়ে গিয়েছেন নরেন্দ্র মোদী।
সমালোচকেদের মুখেও মোদীর এই পোশাকপছন্দের প্রসংশা শোনা গিয়েছে। তাদের মতে, এই পোশাক যেমন ১০০ শতাংশ ভারতীয় ঐতিহ্য বজায় থাকছে, তেমনই দেশীয় শিল্পকে সমর্থনও করছে। পকেটসাধ্য হওয়ায় যে কেউ এই একই পোশাকে নিজেকে তুলে ধরতে পারছেন। অথচ সাধারণত রাজনীতিবিদদের সাদা পাঞ্জাবির মিথ ভাঙতেও সমর্থ। মোদীর রঙিন পাঞ্জাবি 'পান চেবানো পেট ফোলা' রাজনীতিবিদদের থেকে এককথায় আলাদা করে দেখাতে পারে।
Got a #modikurta for myself. It is really good... Worth wearing. Value for money and stylish. Thanks you @JadeBlueFashion. @narendramodi
— Gupteswar Satapathy (@Gupteswar_Raja) June 5, 2014
KEEP CALM AND WEAR A MODI KURTA !! The very stylish #ModiKurta are now available at Clai Stores, Pack of 3 at Rs.... http://t.co/8f4pRlYPLt
— Clai (@ClaiIndia) May 20, 2014
'The #ModiKurta itself does not represent an aesthetic advance; rather it symbolizes a set of values. And therein lies its allure.' #India
— Christine Cheng (@cheng_christine) June 4, 2014
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ
Click it and Unblock the Notifications