Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election: রঙ বদল সূচনা মাত্র, দূরদর্শন-প্রসার ভারতীর জন্য একগুচ্ছ পরিকল্পনা রয়েছে মোদী সরকারের

লোকসভা ভোটের মধ্যেই দূরদর্শনের লোগের রভ বদল হয়েছে। নীল নয় এবার থেকে দূরদর্শনের লোগো হয়েছে কমলা রঙের। যা নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। তবে রঙ বদল শুধুমাত্র সূচনা পর্ব। চলতি লোকসভা নির্বাচনে জিতে তৃতীয় বার ক্ষমতায় এলে নরেন্দ্র মোদী সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রক (এমআইবি) এবং প্রসার ভারতীতে অনেক পরিবর্তন এবং প্রবর্তনের পরিকল্পনা করছে।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় এলে প্রসার ভারতী সহ সরকারি সংবাদ মাধ্যমগুলিতে একগুচ্ছ পরিবর্তন হতে পারে। এমনই পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের। ডিডি ইন্ডিয়াকে ১৫টি দেশে ব্যুরো সহ একটি বিশ্বব্যাপী ব্র্যান্ড হিসাবে গড়ে তোলা হবে, প্রসার ভারতীর SHABD পোর্টালটিকেও আধুনিকীকরণ করা হবে এবং সময় উপযোগী করে তোলা হবে।

Narendra Modi

প্রসার ভারতীর SHABD পোর্টালটিকে বিদেশী আউটলেট শ্বিক সংবাদ সংস্থা হিসাবে বিকশিত করা হবে, তথ্য ও সম্প্রচার মন্ত্রকে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) হাবের পরিকল্পনা করা হয়েছে এবং সাধারণ নাগরিকদের কাছে আর্কাইভাল উপাদান এবং মিডিয়া অ্যাক্সেসের জন্য একটি ভারত নমন পোর্টাল চালু করা হবে।

একটি 'গ্লোবাল মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট' ঘোষণা করার এবং বিভিন্ন অঞ্চলে 'পিআইবি ফ্যাক্ট-চেক ইউনিট' সম্প্রসারিত করে 'ভুয়া খবর' প্রতিরোধ করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ডিজিট্যাল মিডিয়াতে যেভাবে ফেক বা ভুয়ো খবরের রমরমা বৃদ্ধি পাচ্ছে তার প্রতিরোধ গড়ে তোলার জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারে সরকার।এই সবই এনডিএ সরকারের মোদী ৩.০ প্রকল্পের অংশ।

দূরদর্শন তার নীল লোগো থেকে কমলাতে ফিরে আসার পরে একটি বিতর্ক ছড়িয়ে পড়েছে। ১৯৮২ সালে ইন্দিরা গান্ধী দূরদর্শনের লোগোতে নীল রঙ বেছে সম্প্রতি এই রঙে বদল এসেছে। বর্তমানে কমলা হয়েছে দূরদর্শনের লোগো। বিরোধীরা একে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে অভিহিত করেছে।

দূরদর্শনের হিন্দি খবরের চ্যানেলটি যে নতুন রঙে আসছে, মঙ্গলবার সমাজমাধ্যমে তা ঘোষণা করেছিল প্রসার ভারতী। রং বদলের পর যাকে বিরোধীদের অনেকে বিদ্রুপ করে 'বিজেপির প্রচার ভারতী'ও বলছেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে লিখেছেন, ''দেশে যখন লোকসভা ভোট চলছে, তখন দূরদর্শনের লোগোর গৈরিকীকরণে আমি স্তম্ভিত। এটা একেবারে বেআইনি।' একইসঙ্গে তিনি আরও বলেন, ''কী ভাবে নির্বাচন কমিশন এই গেরুয়াপন্থী কাজে অনুমতি দিল যখন গোটা দেশের মানুষ ভোটের আবহে রয়েছে? অবিলম্বে আসল নীল রং দূরদর্শনের লোগোয় ফিরিয়ে আনতে হবে।''

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+