কংগ্রেসের ইস্তাহার নিয়ে মন্তব্য মোদীর, পাল্টা আক্রমণে খাড়গে
কংগ্রেস নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে। সেই নিয়ে রবিবার কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস ঘোষণা করেছে, দেশের সম্পদের উপর মুসলমানদের প্রথম অধিকার রয়েছে।
কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগে ক্ষুব্ধ। ভোটের জন্য বিভাজনমূলক মন্তব্য করছেন মোদী৷ দাবি করছেন খাড়গে। প্রধানমন্ত্রীর মন্তব্যকে "দুর্ভাগ্যজনক" বলে অভিহিত করেছেন এই কংগ্রেস নেতা।

" কাউকে খুশি করছে না কংগ্রেস। এটি আমাদের ম্যানিফেস্টোতে রয়েছে। এটি কোনও লুকনো এজেন্ডা নয়। যদি কারও কোনও গোপন এজেন্ডা থাকে, তবে তা হল মোদী এবং আরএসএস- এর।" দাবি করেছেন
মল্লিকার্জুন খাড়গে।
রাজস্থানের জালোর এবং বাঁশওয়ারা নির্বাচনী এলাকায় জনসভায় ভাষণ দিয়েছেন মোদী। দুটি কেন্দ্রেই ২৬ এপ্রিল ভোট। সেখানেই কংগ্রেস সম্পর্কে আক্রমণাত্মক মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
কংগ্রেস ঘোষণা করেছে, ব্যক্তিদের সম্পত্তি, মহিলাদের মালিকানাধীন সোনা, বেশিরভাগ উপজাতীয় পরিবারের মালিকানাধীন রুপো সরকারী কর্মী এবং অন্যদের জমি ও নগদ সম্পত্তি খুঁজে বের করার জন্য একটি সমীক্ষা করা হবে। মোদীর প্রশ্ন, "আপনি কি সহ্য করতে পারেন, সরকার আপনার কষ্টার্জিত অর্থ, সম্পত্তি কেড়ে নেবে?"
যদিও কংগ্রেসের ইস্তাহারে সম্পদ ও আয়ের ক্রমবর্ধমান বৈষম্য নিয়ে কথা বলা হয়েছে। কংগ্রেস ক্ষমতায় এলে আর্থিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করবে। জরিপ, বর্ণ শুমারির পরে, দেশের জনগণের মধ্যে সম্পদের বণ্টন নিশ্চিত করার হবে। বার্তা দিয়েছেন রাহুল গান্ধী।
মোদী বলেন, মনমোহন সিং ২০০৬ সালে বলেছিলেন, দেশের সম্পদের উপর মুসলমানদের প্রথম দাবি ছিল। তার মানে সম্পত্তি বণ্টন করা হবে যাদের অনেক সন্তান আছে। এবং অনুপ্রবেশকারীদের মধ্যে। এটা কি আপনার কাছে গ্রহণযোগ্য?"
" আমার মা-বোনদের সোনার গয়না শুধু দেখানোর জন্য নয়। তাদের আত্মসম্মানের ব্যাপার। কংগ্রেস এমন পর্যায়ে চলে গিয়েছে! আপনার কষ্টার্জিত অর্থ অনুপ্রবেশকারীদের হাতে চলে যাচ্ছে। আপনি কীভাবে সহ্য করবেন? প্রশ্ন করলেন নরেন্দ্র মোদী।
-
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে -
ভোটের আগে বীরভূমে বিপুল বিস্ফোরক উদ্ধার ঘিরে চাঞ্চল্য -
ভোটের জন্য নজিরবিহীন প্রস্তুতি, ২৫ লক্ষ কর্মী সহ কমিশনের ভরসা ১,১১১ পর্যবেক্ষক -
কালবৈশাখীর জেরে কমল তাপমাত্রা, আজ কী বৃষ্টি হবে? জানাল হাওয়া অফিস -
সপ্তাহান্তে রাজ্যের অধিকাংশ জেলায় হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টিরও সম্ভাবনা কিছু জেলায় -
উড়ানে বড় স্বস্তি! ৬০ শতাংশ আসন ফ্রি, একসঙ্গে বসবে পরিবার, নতুন নিয়মে বদলাচ্ছে উড়ান পরিষেবা -
ভোটের আগে একসঙ্গে ১১ জেলায় জেলাশাসক বদলি, উত্তরবঙ্গে বড়সড় রদবদল -
গ্যাসের সঙ্কট ও কালোবাজারি ঠেকাতে কড়া কেন্দ্র, বাড়ছে পাইপ গ্যাসের সরবরাহ -
নির্বাচনের আগে ফের পুলিশে বড়সড় রদবদল, একসঙ্গে পাঁচ ডিআইজি অপসারণে কমিশনের কড়া পদক্ষেপ -
বাড়বে জয়ের মার্জিন, ১ লাখ ভোট টার্গেট করে প্রচার শুরু দিলীপ ঘোষের












Click it and Unblock the Notifications