নজর ঘোরানোর চেষ্টা করছেন মোদী! PM-এর 'অনুপ্রবেশকারী' মন্তব্যে পাল্টা নিশানা কংগ্রেসের

Lok Sabha Election 2024: ভোট প্রচারে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে বিভাজন রেখা টানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজস্থানের বাঁশওয়ারায় তিনি বলেছেন, কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে মুসলিমদের মধ্যে জনগণের সম্পদ পুনর্বন্টন করবে। এব্যাপারে তিনি তৎকালীন মনমোহন সিং সরকারের মন্তব্যকে তুলে ধরেছেন। এর পাল্টা হিসেবে কংগ্রেস তাদের ইস্তেহার নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে চ্যালেঞ্জ করেছে।

প্রধানমন্ত্রী দাবি করেছেন, কংগ্রেসের ইস্তেহারে বলা হয়েছে, তারা মা-বোনেদের সোনার হিসেব করবে। তারপর সেই সম্পত্তি বন্টন করবে। প্রধানমন্ত্রীর প্রশ্ন তারা (কংগ্রেস) কাকে ভাগ করবে? তিনি বলেছেন, মনমোহন সিং সরকার বলেছিল, দেশের সম্পদের ওপরে প্রথম অধিকার রয়েছে মুসলিমদের। প্রধানমন্ত্রীর প্রশ্ন, এই সম্পত্তি কাদের মধ্যে বিতরণ করা হবে? যাঁদের বেশি সন্তান রয়েছে তাঁদের মধ্যেই বিতরণ করা হবে।

Narendra modi and Rahul Gandhi

  • কংগ্রেসের ইস্তেহার নিয়ে সমালোচনা

প্রধানমন্ত্রী বলেছেন, আপনাদের সম্পদ অনুপ্রবেশকারীদের মধ্যে বিতরণ করা হবে। কিন্তু আপনি কষ্ট করে যা অর্জন করেছে, তা কি অনুপ্রবেশকারীদের কাছে যাওয়া উচিত, এটা কি আপনি অনুমোদন করেন, প্রধানমন্ত্রীর প্রশ্ন সমাবেশে আসা জনগণের কাছে। প্রসঙ্গত, তৎকালীন মনমোহন সিং সরকার ২০০৬ সালে বিতর্কিত ওই মন্তব্য করেছিল।

  • কংগ্রেসের ইস্তেহার

তবে কংগ্রেস তাদের ইস্তেহারে আর্থিক বৈষম্যের কথা বললেও, তারা আর্থিক পুনর্বন্টনের কথা কিছু বলেনি। বরং তারা বিস্তৃত আর্থ সামাজিক কাস্ট সেন্সাসের কথা বলেছে। জয়রাম রমেশ জানিয়েছিলেন গত ২০২৪-এর ৭ এপ্রিল রাহুল গান্ধী হায়দরাবাদে দেশের সম্পদের আরও সুষম বন্টনের জন্য সমীক্ষা চালানোর কথা বলেছিলেন।

  • কংগ্রেসকে আক্রমণ মোদীর

প্রধানমন্ত্রী মোদী .কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে বামপন্থীদেরও টেনেছেন। তিনি বলেছেন, কংগ্রেস এখন বামপন্থীদের খপ্পরে পড়েছে। তাদের ইস্তেহারে মাওবাদীদের আদর্শকে বাস্তবায়নের কথা বলা হয়েছে বলেও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ কংগ্রেস মা-বোনেদের জীবনের সঙ্গে সম্পর্কিত মঙ্গলসূত্রকে ছিনিয়ে নেওয়ার কথা বলেছে। তাঁর আরও অভিযোগ, কংগ্রেস শহুরে নকশালদের নিয়ন্ত্রণে চলে এসেছে।

প্রধানমন্ত্রী মোদী কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে বলেছেন, এই দল তাদের ষাট বছরের শাসনকালে আদিবাসী সম্প্রদায়ের এমন কোনও ব্যক্তিকে খুঁজে পায়নি, যাঁকে রাষ্ট্রপতি করা যেতে পারে। তাঁর প্রশ্ন আদিবাসীরা কি সক্ষম নন? তিনি বলেছেন, কংগ্রেস দুর্নীতির সঙ্গে যুক্ত আর বিজেপি দরিদ্র কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি অভিযোগ করেছেন, কংগ্রেস সবসময় দলিত, আদিবাসী, সংখ্যালঘুদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করেছে। আর ভয় দেখাতে গিয়ে গণতন্ত্র, সংবিধান ও সংরক্ষণ নিয়ে মিথ্যা প্রচার করেছে। তিনি বলেছেন, বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকার সময়ে আদিবাসী কল্যাণমন্ত্রক গঠিত হয়েছিল।

রাজস্থানে অপর একটি নির্বাচনী সভায় ভাষণ দিতে গিয়ে প্রধআনমন্ত্রী বলেছেন, যে দল একবার ৪০০ আসন জিতেছিল, তারা এখন তিনশোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থী খুঁজে পাচ্ছে না। তিনি বলেন, দেশ চায় না ২০১৪ সালের আগের অবস্থা ফিরে আসুক।

  • মিথ্যা বলা বন্ধ করুন, বলল কংগ্রেস

এদিকে কংগ্রেসের তরফে এব্যাপারে প্রতিক্রিয়া জানানো হয়েছে। তারা তাদের ইস্তেহারে কোথাও হিন্দু-মুসলিম শব্দ ব্যবহার করা হয়নি বলে জানিয়ে, প্রধানমন্ত্রী মিত্থা বলা বন্দ করতে বলেছে। কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেছেন, প্রধানমন্ত্রী নির্বাচনে জয়ী হতে মিথ্যা কথা বলছেন।

  • কংগ্রেসের নিশানায় মোদী

রাহুল গান্ধী টুইট করে বলেছেন, প্রথম দফার ভোটের পরে নরেন্দ্র মোদীর মিথ্যা বলার মাত্রা কমে গিয়েছে। তিনি ভয়ে জনগণের প্রকৃত সমস্যা থেকে মনযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন। তিনি দাবি করেছেন, দেশ এখন ভোট দেবে ইস্যুতে, ভোট দেবে কর্মসংস্থান এবং সাধারণের পরিবার ও তাদের ভবিষ্যতের জন্য।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, মোদী যা বলছেন, তা ঘৃণাত্মক। মানুষের মনযোগ সরানোর জন্য সুচিন্তিত পরিকল্পনা। তিনি দাবি করেছেন, কংগ্রেসের ইস্তেহার প্রত্যেক ভারতীয়ের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+