Maharashtra Politics: পাওয়ার সাক্ষাৎ করলেন অজিতের সঙ্গে, কোন পথে এনসিপির ভবিষ্যৎ
মহারাষ্ট্রের রাজনীতিতে নয়া চমক দিলেন শরদ পাওয়ার। এনসিপি প্রধান শরদ পাওয়ার হঠাৎ দেখা করলেন বিদ্রোহী ভাইপো অজিত পাওয়ারের সঙ্গে। অজিত পাওয়ার সম্প্রতি শরদ পাওয়ারের সঙ্গ ছেড়ে বিজেপির জোটে সরকারে যোগ দিয়েছেন। তারপর বিদ্রোহী নেতার সঙ্গে এনসিপি সুপ্রিমোর সাক্ষাতে শুরু হয়েছে জল্পনা।
এবার মহারাষ্ট্রে বসবে বিরোধী মহাজোট ইন্ডিয়ার সমাবেশ। তার আগে এনসিপি সুপ্রিমোর এই ভূমিকা নিয়ে শুরু হয়েছে চর্চা। এনসিপির ভবিষ্যৎ নিয়ে যেমন জল্পনা রয়েছে, তেমনই এনসিপি কোন দিকে থাকবে আসন্ন লোকসভা ও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে, তা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

শারদ পাওয়ারের সাক্ষাতের পর বিশেষজ্ঞরা মনে করছেন, এনসিপিরে ফের এক করার একটা মরিয়া চেষ্টা চালাচ্ছেন প্রবীণ রাজনীতিবিদ। অজিত পাওয়ার দলরে বিদ্রোহীদের নিয়ে শিন্ডে সরকারে যোগ দিলেও তাঁরা এখনও শরদ পাওয়ারকেই নেতা মানেন। তাই অজিতকে বুঝিয়ে ফিরিয়ে আনাই তাঁর লক্ষ্য বলে বিশেষজ্ঞদের অভিমত।
তবে এই কথাও রটেছে যে, শরদ পাওয়ার কি অবসর নেবেন নাকি বিজেপির সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তিনিও। শনিবাক এনসিপি প্রধান শরদ পাওয়ার সিনিয়র নেতাদের নিয়ে এনসিপির বিদ্রোহী দলের নেতা উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সঙ্গে দেখা করেছিলেন। তাঁর লক্ষ্য ছিল আবার দ্বিধাদ্বন্দ্ব মিটিয়ে দলকে এক করা।
সূত্রের খবর, ভাইপো অজিত পাওয়ারের সঙ্গে দেখা করে এনসিপি প্রধান শরদ পাওয়ার সরাসরি জানিয়ে দেন তিনি বা তাঁর দল এনসিপি কখনই বিজেপি বা মহারাষ্ট্রের সরকারের সঙ্গে আসবে না। মহারাষ্ট্র রাজনীতিতে এনসিপিকে পেতে আগ্রহী বিজেপিও। বিজেপি মনে করছে এনসিপিকে সঙ্গে না পেলে তারা মহারাষ্ট্রে সুবিধা করতে পারবে না।
অজিত পাওয়ারকে তারা নিজেদের শিবিরে টেনেছেন। এবার পুরো এনসিপিকে যদি নেওয়া যায় তবে কংগ্রেসকে নিশ্চিত অর্থেই পিছনে ফেলে দেওয়া যাবে। শিবসেনার কোমর ভেঙে দিয়েছে বিজেপি, এখন এনসিপিতেও বিভাজন আনতে সমর্থ হয়েছে তারা। কিন্তু শরদ পাওয়ারের প্রতি মান্যতা দেখিয়ে বিদ্রোহীরা এনসিপিতে ভাঙতে ব্যর্থ। তাই শরদ পাওয়ারকে বিজেপির দিকে আনার চেষ্টাও চলছে।
যদিও এনসিপি সুপ্রিমো সাফ জানিয়ে দিয়েছেন তিনি বিজেপির দিকে ঝুঁকবেন না। এবার মহারাষ্ট্রে ইন্ডিয়া জোটের বৈঠক আয়োজনের দায়িত্বে রয়েছে তিনি স্বয়ং। শিবসেনার উদ্ধব ঠাকরে ও এনসিপির শরদ পাওয়ার যৌথভাবে আয়োজন করছে ইন্ডিয়া'র সমাবেশের। তার আগে অজিত পাওয়ারের সঙ্গে দেখা করে তিনি জল্পনা বাড়ালেন।
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications