কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করলেন কুণাল ঘোষ, রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করলেন কুণাল ঘোষ
নয়া দিল্লি, ৬ নভেম্বর : কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে দেখা করলেন সাসপেন্ড তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। কী কারণে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তা নিয়ে মুখ খোলেননি কুণাল ঘোষ। তবে সূত্রের খবর, সারদা কেলেঙ্কারিতে কুণালবাবুকে ইতিমধ্যে দু'দফায় জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চিদম্বরমের কাছে সেই সংক্রান্ত নথি তুলে দিতেই তড়িঘড়ি এই সাক্ষাৎ।

সারদা কান্ডে আদা-জল খেয়ে নেমে পড়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনস্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যে দু বার কুণালবাবুকে জেরা করেছে তারা। জিজ্ঞাসাবাদ চালিয়েছে কর্পোরেট বিষয়ক মন্ত্রকের সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন বিভাগও। ঘন ঘন জেরার মুখে পড়ে কুণালবাবু কিছুটা হলেও ঘাবড়েছেন বলেই মনে করছেন তৃণমূল কংগ্রেসের একাংশ। তাই সেই তদন্ত সংক্রান্ত নথি এবং সারদা গোষ্টীতে নিজের কাজের ভূমিকা সম্পর্কিত নথিপত্র তুলে দিতেই মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন কুণাল ঘোষ।

মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ নর্থ ব্লকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন কুণাল ঘোষ। আধ ঘন্টা মতো দুজমের মধ্যে কথাবার্তা চলে। ভিতরে ঢোকার সময় কুণাল বাবুর হাতে বেশ কিছু ফাইল ও খামবন্দী কাগজ ছিল বলে জানা গিয়েছে। যদিও এদিনের সাক্ষাৎ নিয়ে কুণালবাবুর অজুহাত ছিল, ''লাইব্রেরির কাজে দেখা করতে এসেছিলাম। নিজেকে আড়াল করতে চাই না। তদন্ত চলছে। আমি সবরকমের সাহায্য করছি। ভয় পাওয়ার কোনও প্রশ্নই নেই।''

গত সপ্তাহে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়৷ সেই বৈঠক ঘিরেও রাজনৈতিক মহলে জল্পনা ছড়ায়। অনেকের অনুমান সারদাকাণ্ডে ইডি-র তদন্ত নিয়ে চিদম্বরমের সঙ্গে তাঁর কথা হয়েছে৷ যদিও, মুকুলবাবু সেকথা মানতে চাননি৷ তারপরই কুণাল ঘোষের চিদম্বরমের সঙ্গে দেখা করার বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+