জেএনইউ বিতর্ক : প্রমাণ রয়েছে রাষ্ট্রদ্রোহিতার, দাবি দিল্লি পুলিশের
নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি : জেএনইউ-তে ছাত্রনেতা ও অন্যান্য ছাত্রছাত্রীদের গ্রেফতারির পিছনে প্রমাণ রয়েছে বলে দাবি করেছে দিল্লি পুলিশ।
পুলিশ কমিশনার বিএস বাসীর অভিযোগ, রাষ্ট্রদ্রোহিতার যে অভিযোগ আনা হয়েছে তা একেবারে সঠিক। এর জন্য প্রাথমিক তদন্তে একাধিক প্রমাণও সামনে এসেছে। পাশাপাশি এই মুহূর্তে একাধিক সূত্র ধরে তদন্ত চলছে বলেও জানান তিনি।

কে বা কারা আফজল গুরুর মৃত্যুদিনে বিক্ষোভের আয়োজন করেছিল সেটাই খুঁজে বের করার চেষ্টা চলছে। এছাড়া পড়ুয়াদের কারও সঙ্গে জঙ্গি যোগাযোগ ছিল কিনা সেটাও খুঁজে দেখার চেষ্টা চলছে।
ঘটনার সময়ে জেএনইউ থেকে পাওয়া ছবি ও ভিডিওর সূত্র ধরে এই মামলাকে খুব তাড়াতাড়ি নিষ্পত্তি করা সম্ভব বলে জানিয়েছেন দিল্লির পুলিশ কমিশনার।
অন্যদিকে, গ্রেফতার হওয়া ছাত্রনেতা কানহাইয়ার মুক্তির দাবিতে এদিন বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষকদের একাংশ ওই ধর্মঘটে সামিল হয়েছেন। ছাত্রদের সঙ্গে নিয়ে তাদের সমর্থনে বিশ্ববিদ্যালয়ে মিছিলেও অংশ নেন জেএনইউ-এর শিক্ষকরাও।
-
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন












Click it and Unblock the Notifications