আত্মহত্যা নয়, অভিনেত্রী শিখা যোশীর খুন করা হয়েছে, অভিযোগ ভাইয়ের
মুম্বই, ২০ মে : ক্রমশ রহস্যজনক হচ্ছে, মুম্বইয়ের অভিনেত্রী শিখা যোশীর মৃত্যু রহস্য। প্রাথমিক তদন্ত, শিখার গলার ক্ষত এবং তাঁর শেষ বয়ান হিসাবে রেকর্ড করা ভিডিও-র ভিত্তিতে তদন্তকারীরা মনে করছেন, ছুড়ি দিয়ে গলা কেটে আত্মহত্যা করেছেন শিখা। যদিও শিখার ভাই অভিযোগ তুলছেন খুনের। ['বিএ পাশ' অভিনেত্রী শিখা যোশীর অস্বাভাবিক মৃত্যু, বাড়িতেই মিলল গলা কাটা দেহ়়]
শিখার ভাইয়ের অভিযোগ, তাঁর বোন যথেষ্ট শক্ত মনের ছিলেন। তিনি আত্মহত্যা করতে পারেন না। তাঁকে খুন করা হয়েছে। এই খুনের পিছনে অভিযুক্ত ডাক্তার ও শিখার ফ্ল্যাটমেটকে দায়ী করেছেন তিনি। পুলিশের তরফেও অবশ্য খুনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। [শেষ বয়ানে এক চিকিৎসককে দায়ী করে গেলেন আত্মঘাতী অভিনেত্রী]

২০১১ সালে এক চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন শিখা। অভিযোগে বলেছিলেন, চিকিৎসার জন্য ওই চিকিৎসকের ক্লিনিকে গেলে অযাচিতভাবে তাঁকে স্পর্শ করার চেষ্টা করেন ওই চিকিৎসক।
এর আগে ২০১২ সালে এবং ২০১৩ সালের নভেম্বর শিখা আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। এই চিকিৎসকের বাড়িতে ইঁট পাটকেল ছোঁড়ার অপরাধে শিখাকে জেলেও যেতে হয়েছে একবার। তবুও শিখা আত্মহত্যা করেননি বরং ওই ডাক্তার এবং ফ্ল্যাটমেট মধু হারতিই তাঁকে খুন করেছেন বলে দাবি ভাইয়ের।
তখন যদি ওই চিকিৎসকের শাস্তি হত তবে এই ঘটনা ঘটত না বলেও অভিযোগ তুলেছেন শিখার ভাই।
এদিকে শিখার ফ্ল্যাটমেট মধু পুলিশকে জানিয়েছেন, শিখার আত্মঘাতী হওয়ার সময় তিনিই একমাত্র বাড়িতে ছিলেন। আর তাই তিনি যদি এই ঘটনায় ফেঁসে যান সে কথা চিন্তা করেই শিখার বয়ান তিনি মোবাইলে রেকর্ড করেছিলেন বলে জানিয়েছিলেন তিনি।
পুলিশের কথায়, মধুরক রেকর্ড করা অডিও টেপ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাঁর ফোনের সমস্ত রেকর্ডও খতিয়ে দেখা হচ্ছে। কার কার সঙ্গে যোগাযোগ ছিল তাও দেখা হচ্ছে। মধুর সঙ্গে ওই ডাক্তারের কোনও সম্পর্ক বা যোগাযোগ ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসককেও জেরা করা হবে বলে জানিয়েছেন ভারসোভা থানার সিনিয়র পুলিশ আধিকারিক।
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১












Click it and Unblock the Notifications