Income Tax Saving: ঘাস লাগিয়ে ১০০% আয়কর বাঁচান! এই ব্যক্তির পরামর্শের ভিডিও ভাইরাল
Income Tax Saving: গত ২৩ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নতুন কর ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধি ছাড়া করের হারের কোনও পরিবর্তন করা হয়নি। সেই পরিস্থিতিতে আয়কর বাঁচানোর নতুন উপায় ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
কেউ বলছেন, বিনিয়োগ বাড়িয়ে কর বাঁচানোর কথা, আবার কেউ ঋণ ও অন্য মাধ্যমে আয়কর বাঁচানোর পরামর্শ দিচ্ছেন। তবে তাঁদের মধ্যে এক ব্যক্তি ঘাস চাষ করে বিক্রি করে একশো শতাংশ কর বাঁচানোর উপায়ের কথা বলেছেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে ওই ব্যক্তি বলেছেন, কীভাবে বেতনভুক কর্মচারীদের এক টাকাও কর দিতে হবে না। ভিডিওতে ওই ব্যক্তি তিনটি সহজ প্রক্রিয়ার কথা বলেছেন। তিনি বলেছেন, এইসব পন্থা অনুসরণ করলে কোনও কর দিতে হবে না। এমন কী আয়কর বিভাগও কোনও কর দাবি করবে না।
আয়কর সংক্রান্ত এই ভিডিওটি সাধারণ ব্যবহারকারী থেকে সিএ, সবাই শেয়ার করেছেন। এই ভিডিওটি দেখে অনেকে হাসছেন, আবার অনেকে প্রতিক্রিয়াও জানিয়েছেন।
কী ভাবে ১০০% কর বাঁচাবেন
ভিডিওতে ওই ব্যক্তি বলেছেন,আগে ঘাস চাষ করুন। তারপর এইচআরকে বলুন কোনও বেতন চান না। তারপর নিয়োগকর্তাকে বেতনের সমপরিমাণ ঘাস কিনতে বলুন। এইভাবেই ১০০ শতাংশ ট্যাক্স বাঁচাতে পারবেন। তার মতে এটা খুবই সহজ ও আইনি প্রক্রিয়া।
কারণ ব্যাখ্যা
কারণ ব্যাখ্যা করতে গিয়ে ওই ব্যক্তি বলেছেন, কৃষি পণ্য থেকে অর্জিত আয়ের ওপরে কোনও কর নেই। এক্ষেত্রে কোনও ব্যক্তির করের দায় শূন্য হয়ে যায়। এইভাবেই ১০০ শতাংশ কর সাশ্রয় হতে পারে। এছাড়াও টিডিএস এ বিনিয়োগ নিয়ে চিন্তা করার দরকার নেই।
Salaried Class, this video is for you...
— CA Akhil Pachori (@akhilpachori) July 25, 2024
How to save 100% income tax 😂😂#Budget #Satire pic.twitter.com/UZBzuPNklV
মিশ্র প্রতিক্রিয়া
বিষয়টি দেকে কেউ বলছেন, এখানে কিছু ভুল রয়েছে, কেউ আবার বলছেন, সরকার এতে হস্তক্ষেপ করবে আবওর কেউ এটিকে মজার উপায় বলে প্রতিক্রিয়া দিচ্ছেন।
বাজেটে অর্থমন্ত্রীর প্রস্তাব
পুরনো কর ব্যবস্থায় বেতনভুকরা বাড়ি ভাড়া, ভ্রমণ ভাতা-সহ বেশ কিচু ছাড় পেয়ে থাকেন। সেই সঙ্গে ৮০ সি, ৮০ ডি, ৮০সিসিডি(১বি)-র অধীনে ছাড় পেয়ে থাকেন। এই ছাড় নতুন কর ব্যবস্থায় পাওয়া যায় না। নতুন কর ব্যবস্থায় করের হাল কম হলেও, ছাড় কম রয়েছে।
নতুন কর কাঠামোয় এবার তিন লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর রাখা হয়নি।
তবে তিন থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত আয়কর রাখা হয়েছে ৫ শতাংশ।
সাত থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত আয়কর রাখা হয়েছে ১০ শতাংশ।
১০-১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ১৫ শতাংশ।
১২.১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ২০ শতাংশ।
বার্ষিক আয় ১৫ লক্ষ টাকার ওপরে হলে আয়কর দিতে হবে ৩০ শতাংশ।
নতুন কর ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে।
নতুন কর কাঠামোয় বেতনভুক কর্মীরা আয়করের ক্ষেত্রে ১৭৫০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।
-
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ










Click it and Unblock the Notifications