বিহারে এনডিএ সরকার ফেলার চেষ্টায় তেজস্বীর আরজেডির তোড়জোর! পাখির চোখ নীতীশ
বিহারে এনডিএ সরকার ফেলার চেষ্টায় তেজস্বীর আরজেডির তোড়জোড়! পাখির চোখ নীতীশ
যেকোনও মূল্যে এনডিএর সরকার ফেলে দেওয়া কার্যত তেজস্বী শিবিরের কাছে বড় লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। বিহারে ভোট পরবর্তী সরকার গঠন হতেই জেডিইউ আরজেডি মূলত সম্মুখ সমরে লড়াই জারি রেখেছে। এদিকে, এদিন বিহারে এনডিএ সরকার ফেলতে আরও এক 'তাস' টেবিলে রাখল তেজস্বীর আরজেডি। এমনই তথ্য দিয়েছে দেশের এক সর্বভারতীয় সংবাদমাধ্যম।

নীতীশকে টার্গেটে রেখে কোন দাবি?
নীতীশ কুমারকে টার্গেটে রেখে তেজস্বী যাদবের আরজেডির দাবি, ২০১৫ সালের মতো করেই নীতীশ কুমারকে নিয়ে এবার বিহারে সরকার গঠনের কথা ভাবছে আরজেডি। তাদের দাবি এনডিএর হাত ছেড়ে নীতীশ কুমারের উচিত বিহারে মহাজোটে যোগ দেওয়া।

আরজেডির তরফের আমন্ত্রণ নীতীশকে
এদিকে আরজেডি নেতা অমরনাথ গামি এদিন দলের তরফে নীতীশ কুমারের কাছে এমন আমন্ত্রণ পাঠিয়েছেন। তাঁর দাবি, বহু দলের সমন্বয়ে এনডিএর সরকার বিহারে বেশি দিন টিকতে পারবে না। ফলে সরকারের পতন যখন অনিবার্য, তখন এমন জোটের আত ছেড়ে নীতীশ কুমারের বেরিয়ে আসা উচিত।

নির্বাচনে কারচুপির অভিযোগে সরব আরজেডি
আরজেডির দাবি , বিহার বিধানসভা নির্বাচনে প্রবল কারতুপি হয়েছে। আর তা করেই এনডিএ সরকার মসনদ দখল করেছে। এমন সরকার বেশি দিন কিছুতেই টিকতে পারবে না। ফলে নীতীশ কুমারের উচিত ২০১৫ সালের মতো গোবলয়ের আরও এক বড় দল আরজেডির হাত ধরা।

বিহারে আরজেডির মহাজোট ও এনডিএর ভোট পরিসংখ্যান
২০২০ ভোটে এনডিএ ১২৬ টি আসন দখল করেছে। ২৪৩ টি আসনের মধ্যে এই সংখ্যা নিয়েই তারা সরকার গঠন করে। যারমধ্যে জেডিইউ ৪৩, , তাকে ছাপিয়ে বিজেপির ৭৪ টি, হ্যাম ৪ টি ও ভিএইচপি ৪ টি আসন দখলে রেখেছে। আরজেডি মহাজোট অন্যদিকে রুদ্ধশ্বাস লড়াই করে বিহারে ১১০ টি আসন ধরে রেখেছে। ৭৫ টি আসন আরজেডির একার। ১৯ টিতে কংগ্রেস বিমেরা ১৬ টি আসন দখল করেছে। বিহারে উল্লেখযোগ্যভাবে ৫ টি আসন দখলে রেখে এগিয়েছে ওয়েইসি মিম।
-
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন?












Click it and Unblock the Notifications