বিয়ের পরে অধিকার! কন্যা ও বোনেদের পারিবারিক সম্পত্তি নিয়ে বড় মন্তব্য হাইকোর্টের
পরিবারের কন্যা ও বোনেদের প্রতি সমাজের মানসিকতার পরিবর্তন দরকার। কেননা আদালত মনে করে বিয়ের পরেও সম্পত্তিতে তাঁদের সমান অধিকার রয়েছে। এক আবেদনের শুনানি করতে গিয়ে এমনই বড় মন্তব্য করল গুজরাত হাইকোর্ট।
পরিবারের কন্যা ও বোনেদের প্রতি সমাজের মানসিকতার পরিবর্তন দরকার। কেননা আদালত মনে করে বিয়ের পরেও সম্পত্তিতে তাঁদের সমান অধিকার রয়েছে। এক আবেদনের শুনানি করতে গিয়ে এমনই বড় মন্তব্য করল গুজরাত হাইকোর্ট।

প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি
গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এ শাস্ত্রীর বেঞ্চে এই শুনানি হয়। সেখানে পারিবারিক সম্পত্তির ভাগ নিয়ে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে এক আবেদনের শুনানি চলছিল। সেখানে আবেদনকারী বলেছিলেন, তাঁর বোন কোনও সম্পত্তির অধিকার ত্যাগ করেছেন কিনা তা পরিষ্কার নয়।

মানসিকতার পরিবর্তন জরুরি
আবেদনকারীর আইনজীবীর যুক্তিতে প্রধান বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনও পরিবারের মেয়ে কিংবা বোনের বিয়ে হয়ে গেলে, তাঁকে কিছুই দেওয়া উচিত নয়, এই মানসিতকতার পরিবর্তন জরুরি। প্রধান বিচারপতি বলেন, আপনার বোন আপনার সঙ্গে জন্মেছে। তাঁর বিয়ে হয়ে গেলে পরিবারে তার অবস্থানের কোনও পরিবর্তন হয় না।

মর্যাদার পরিবর্তন কী ভাবে?
প্রধান বিচারপতি আবেদনকারীর উদ্দেশে বলেন, পুত্র বিবাহিত কিংবা অবিবাহিত থাকলে কন্যাও বিবাহিত বা অবিবাহিত থাকবে, এই ধারনার পরিবর্তন জরুরি। তিনি বলেছেন, আইন যদি পুত্রের মর্যাদার পরিবর্তন না করে, তাহলে তা বিবাহিত কন্যা কিংবা বোনের মর্যাদার পরিবর্তন করতে পারে না।

কী আছে হিন্দু আইনে
হিন্দু আইনে সম্পত্তি দুই প্রকাশের। একটি পৈতৃক সম্পত্তি এবং অন্যদিকে নিজের। পৈতৃত সম্পত্তি, যা পূর্বপুরুষরা রেখে গিয়েছেন। চার প্রজন্ম পর্যন্ত যা বৈধ। হিন্দু উত্তরাধিকার আইন ২০০৫-এর সংশোধনের আগে পরিবারের শুধুমাত্র পুরুষ সদস্যরা দাবিদার ছিলেন। কিন্তু পরবর্তী সময়ে পৈতৃক সম্পত্তিতে কন্যা কিংবা বোনেদের অংশীদার করতে আইনি পরিবর্তন হয়। সেখানে বলা হয়, পৈতৃক সম্পত্তিতে ছেলে কিংবা মেয়ে সবার অধিকার জন্মগত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications