Rohit Sharma: মেয়ের জন্মদিনে রোহিতও যেন ফিরে গেলেন শৈশবে, হিটম্যানের কীর্তি দেখলে অবাক হবেন আপনিও, দেখুন ভিডিও
দেখতে দেখতে পাঁচ বছরে পা দিল রোহিত শর্মার কন্যা সামাইরা। ২০১৮ সালে ডিসেম্বর মাসের ৩০ তারিখে রোহিত-রিতিকার ঘরে আসে ফুটফুটে এক কন্যা সন্তান।আদরের মেয়ের পাঁচ বছরের জন্মদিন বলে কথা। সেলিব্রেশনও জমকালো ভাবেই করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। শনিবার সোশ্যাল মিডিয়ায় মেয়ের জন্মদিন পালনের ভিডিও তুলে ধরেছেন ভারতীয় ক্রিকেটের তারকা দম্পতি।
৩০ ডিসেম্বর সামাইরার জন্মদিন, কিন্ত বর্তমানে ভারতীয় দলের সঙ্গে ব্যস্ত রয়েছেন রোহিত শর্মা। তাই প্রোটিয়া সফরে আগার আগেই মেয়ের পাঁচ বছরের জন্মদিন পালন করেছেন রোহিত। সেই ভিডিও সমাজ মাধ্যমে তুলে ধরে সামাইরাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিয়েছেন রোহিত এবং রিতিকা।

রোহিত ও রিতিকা বলেন, আমাদের স্যামিকে জন্মদিনের শুভেচ্ছা। আমরা তোমাকে অনেক ভালোবাসি। তুমি সব সময় নিজের ছন্দে আনন্দ করো, তোমাকে বেড়ে উঠতে দেখাটাই আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ এবং প্রাপ্তি।' রোহিতের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে একটি পার্কের মধ্যে জন্মদিনের পার্টি হচ্ছে মেয়ে সামাইরার। যেখানে মেয়ের সঙ্গে খুনসুঁটি করছেন রোহিতও।
মিনি টয়ট্রেন চাপা থেকে শুরু করে অন্যান্য রাইডসে মেয়েকে নিয়ে চড়েন রোহিত। বেশ কুল মেজাজেই দেখা য়ায় হিটম্যানকে।ছোট্ট সামাইরাও বেজায় খুশি এমন আনন্দের উপকরণ চারদিকে পেয়ে।
বেশির ভাগ সময়ই যখনই রোহিত আন্তর্জাতিক সফরে যান ভারতীয় দলের জন্য। বেশিরভাগ সময়ই স্ত্রী ও কন্যা হিটম্যানের সঙ্গে থাকেন। কিন্তু চলতি প্রোটিয়া সফরে স্ত্রী-কন্যাকে ছাড়া একাই গিয়েছেন রোহিত। জন্মদিনে মেয়ের থেকে অনেকটা দূরে রয়েছেন ভারত অধিনায়ক।
যদিও সেঞ্চুরিয়ানে একাবেরই ভালো পারফরম্যান্স করতে পারেনি রোহিত শর্মা ও তাঁর দল। দুই ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ১-০-তে পিছিয়ে ভারত। সেইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়েও ধাক্কা খেয়েছে ভারত। ব্যাট হাতে দুই ইনিংসেই ফ্লপ রোহিত।
কেপটাউনে ভারতের কাছে অগ্নিপরীক্ষা, কারণ এই ম্যাচে জয় ছাড়া সিরিজে হার এড়ানোর বিকল্প রাস্তা নেই।












Click it and Unblock the Notifications