Neymar Jr: খুশির খবর দিলেন নেইমার, পরিবারে নতুন অতিথির আগমন, দেখুন ছবি
চোট আঘাতের সমস্যা কাটিয়ে আল হিলালে নতুন অধ্যায় শুরু করেছেন নেইমার জুনিয়র। গোল করে দলকেও জেতাচ্ছেন। এরইমধ্যে সুখবর এল নেইমারের জীবনে। কন্যা সন্তানের বাবা হয়েছেন ব্রাজিলিয়ান তারকা। শনিবারই পরিবারে নতুন অতিথির আগমনের খবর সমাজমাধ্যমে ঘোষণা করেন নেইমার।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নবাগত সন্তানের তথ্য জানিয়েছেন নেইমার এবং তাঁর বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি। সেখানে নেইমার সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু সন্তান ও প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সমাজমাধ্যমে নেইমার এবং তাঁর প্রেমিকা লিখেছেন, 'আমাদের জীবন পরিপূর্ণ করতে এসেছে মাভি। কন্যা তোমায় স্বাগত। তোমাকে ভীষণ ভালবাসি। আমাদের বেছে নেওয়ার জন্য ধন্যবাদ।'

নেইমারের পাশাপাশি সন্তানের ছবি শেয়ার করেছেন তাঁর প্রেমিকা ব্রুনাও। যেখানে দেখা যাচ্ছে, সদ্যোজাত মাভিকে চুম্বন করছেন তাঁরা। স্বাভাবিকভাবে এই ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার এবং তাঁর বান্ধবী ব্রুনা।
চলতি বছরে জুন মাসে নেইমার ও ব্রুনা সামাজিক যোগাযোগ মাধ্যমে একসঙ্গে জানিয়েছিলেন তাদের ঘরে সন্তানের আগমন হতে চলেছে।বিভিন্ন সময়ে তাঁদের প্রেমের সম্পর্কে জটিলতা তৈরি হয়েছে। প্রতারণার অভিযোগের কারণে সংবাদের শিরোনাম হয়েছেন এই জুটি।

নেইমারের ১২ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। তার নাম ডেভি লুকা। ২০১১ সালের আগস্টে তার জন্ম হয়। লুকার মা নেইমারের প্রাক্তন প্রেমিকা ক্যারোলিন দান্তেস। এবার দ্বিতীয়বার বাবা হলেন নেইমার।
সৌদি ক্লাব আল হিলালে পাড়ি জমানোর পর গত ৩ অক্টোবর রাতে প্রথম গোলের দেখা পেয়েছেন নেইমার জুনিয়র। নেইমারের গোলে ফেরার দিনে উৎসবে মেতে ওঠে মধ্যপ্রাচ্যের ক্লাবটির সমর্থকরা।
৩ অক্টোবর রাতে ইরানের ক্লাব নাসাজি মাজান্দারানের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তাঁর দল আল-হিলাল ৩-০ ব্যবধানের বড় জয় পায়। সৌদির ক্লাব দলটির হয়ে সেদিন নিজের গোলের খাতা খুলেছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। আগের ম্যাচগুলোতে গোল না পেলেও প্রাক্তন পিএসজি তারকা গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে।
Nossa Mavie chegou pra completar as nossas vidas ❤️🙏🏼
— Neymar Jr (@neymarjr) October 7, 2023
Seja bem-vinda, filha!
Você já é muito amada por nós.. obrigada por ter nos escolhido ✨#BrunaBiancardi pic.twitter.com/0BjF2o0xAL
কয়েক সপ্তাহ আগেই জাতীয় দলের জার্সিতে নজির গড়েন নেইমার। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়ে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ম্যাচে নেইমার সর্বোচ্চ গোলের কীর্তি গড়েন। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে যান স্বদেশি কিংবদন্তি ফুটবলার পেলেকে।
মাঠে মাইলস্টোন সৃষ্টির পরেই এবার পরিবারে এল খুশির খবর। বিগত মরসুম একেবারেই ভালো কাটেনি নেইমারের। এবার কি মেয়ের সৌজন্যে ভাগ্য ফিরবে নেইমারের?
-
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
নয়ডা শ্রমিক বিক্ষোভে পাকিস্তানি যোগ! সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার ৩৫০ -
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের ইস্তফা, এক যুগের অবসান -
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন দফায় আলোচনার প্রস্তুতি, বৈঠক হতে পারে এই সপ্তাহেই -
নয়ডায় নতুন করে শ্রমিক বিক্ষোভ, ফের পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি -
হরমুজ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! মোদী-ট্রাম্পের ফোনে দীর্ঘ আলোচনা, বড় চুক্তির ইঙ্গিত -
বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি ও চক্রান্তের অভিযোগ, কমিশনে নালিশ ঘাসফুল শিবিরের -
বাংলার ভোটে প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবচেয়ে বেশি কোন জেলায়? -
মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে সঙ্কটের মাঝেও এগোচ্ছে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধিতে ইতিবাচকতার পূর্বাভাস আইএমএফের










Click it and Unblock the Notifications